Post Office Scheme: বড়লোক হতে চাইলে পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখুন, মাসে মাসে বিপুল টাকা আসবে

আজকাল মানুষ অর্থ উপার্জনের পাশাপাশি ভবিষ্যতের জন্য বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা রিটার্নও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে এবার তাদের জন্য এক অনন্য স্কিম আনলো পোস্ট অফিস। এবার স্বামী স্ত্রী মিলিয়ে একবার বিনিয়োগ করে বিরাট পরিমাণ রিটার্ন পেতে পারেন। পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম রয়েছে যার মাধ্যমে স্বামী ও স্ত্রী দু’জনে মিলে ১ লাখ টাকার বেশি আয় করতে পারবেন ৷ স্কিমের নাম পোস্ট অফিস মান্থলি সেভিংস স্কিম (Post Office MIS), যার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট টাকা আয় করতে পারবেন৷

পোস্ট অফিসের POMIS স্কিমের জন্য আপনি মাত্র ১০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিম পেতে গেলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকতেই হবে। স্বামী স্ত্রী সুবিধা পেতে পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে ৯ লাখ টাকা বিনিয়োগ করে আপনি এই স্কিমের সুবিধাগুলি পাবেন। আপনার অ্যাকাউন্টে যদি ৪.৫ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি প্রতি মাসে ৭.৪ শতাংশ সুদের হারে সুদ দেওয়া হবে। স্বামী এবং স্ত্রী এই স্কিমে একটি যৌথ অ্যাকাউন্ট খোলেন এবং তাতে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি একটি ভাল মাসিক আয় পাবেন৷ এর উপর ৭.৪ শতাংশ হারে ১ লাখ ১১ হাজার টাকার বার্ষিক সুদ পাবেন। তদনুসারে, আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ৯২৫০ টাকা পাবেন।

MIS ক্যালকুলেটর অনুসারে, ধরুন আপনি পোস্ট অফিস এমআইএস-এ একটি একক অ্যাকাউন্ট খুলেছেন এবং সর্বাধিক ৯ লাখ টাকা জমা করেছেন। এতে বার্ষিক ৭.৪ শতাংশ সুদ পাওয়া যায়। এইভাবে, মাসিক ৫৫৫০ টাকা আয় হবে। এভাবে ১২ মাসে আয় হবে ৬৬৬০০ টাকা। এইভাবে, ৫ বছরের জন্য মোট গ্যারান্টিযুক্ত আয় হবে ৩.৩৩ লক্ষ টাকা। আপনি যদি একটি যৌথ অ্যাকাউন্ট খোলেন, আপনি এককভাবে সর্বোচ্চ ১৫ লাখ টাকা জমা করতে পারেন। তবে আপনি যদি ১ বছর থেকে ৩ বছরের মধ্যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন তাহলে আপনার জমার পরিমাণ থেকে ২ শতাংশ কেটে আপনার টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া আপনি যদি ৩ বছর পর সেই টাকা তুলতে চান তাহলে জমার পরিমানের ১ শতাংশ কেটে টাকা ফেরত দেওয়া হবে। তবে আপনি যদি ৫ বছর টাকা রেখে দিতে পারেন তাহলে প্রতি মাসে ২৫০০ টাকার কাছাকাছি সুদ পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026