ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SIP Investment: মাত্র ৫০০০ টাকা দিয়েই শুরু করুন বিনিয়োগ, মিলবে কোটি টাকার রিটার্ন

ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগের (Investment) বিকল্প নেই। যারা কর্মজীবন শেষ হওয়ার পর অবসরের সময়ে নিশ্চিত জীবন কাটাতে চান তারা সময় থাকতেই বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করতে থাকেন। মূলত বেশিরভাগ মানুষ ঝুঁকি হীন বিনিয়োগের জন্য পোস্ট অফিসের বিভিন্ন স্কিম বা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট খুলে থাকেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড (Mutual Fund) যে খুবই লাভজনক তা স্বীকার করেন বিশেষজ্ঞরাই।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে অনেকে ইতস্তত করলেও মোটা রিটার্নের জন্য মিউচুয়াল ফান্ড খুবই লাভজনক। বর্তমান সময়ে মিউচুয়াল ফান্ড বেশ জনপ্রিয়তাও পেয়েছে বিনিয়োগকারীদের মাঝে। এখন অনেকেই বিনিয়োগ করছেন এসআইপিতে (SIP)। বিশেষজ্ঞদের মতে, এসআইপি এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে সামান্য বিনিয়োগ করলেও পাওয়া যায় মোটা অঙ্কের রিটার্ন। কেউ যদি ৫০০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করেন তাহলেও তার মোট টাকার পরিমাণ দাঁড়াবে কোটিতে।

কোনো ব্যক্তি যদি ৩০ বছর বয়সে প্রতি মাসে ৫০০০ টাকার এসআইপি করেন তাহলে হিসেব মতো তিনি আরো ৩০ বছর চাকরি করবেন। এই ৩০ বছর ধরে তিনি যদি টানা বিনিয়োগ করে যান তবে তার মোট টাকার পরিমাণ দাঁড়াবে ১৮ লক্ষ তে। গড় রিটার্ন ১২ শতাংশ ধরলে সুদ থেকে পাওয়া যাবে ১.৫৮ কোটি টাকা। আর সুদ এবং আসল মিলিয়ে মোট পাওয়া যাবে ১.৭৬ কোটি টাকা।

এসআইপিতে মাসিক, ত্রৈমাসিক বা ছয় মাসের হিসেবে বিনিয়োগ করা যায়। মাত্র ১০০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করা সম্ভব। দরকার মতো টাকা তুলে নেওয়া যায় বা এসআইপি বন্ধও করে দেওয়া যায়। বাজারের পতনের সময় এসআইপিতে বিনিয়োগ করলে আরও ইউনিট বরাদ্দ করা হয়। আর বাজার উঠলে ইউনিটের বরাদ্দ কমবে। বিনিয়োগের পরিমাণের উপর রিটার্নের পাশাপাশি রিটার্নেরও রিটার্ন পাওয়া যায় এসআইপিতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026