Business: ঘরে বসে শুরু করুন এই কাজ, প্রতিমাসে উপার্জন হবে ১.৫ লক্ষ টাকা, জানুন কী করে

দুর্গাপূজা দীপাবলীর পর এবারে শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। এই বিয়ের মরশুমে বিয়ের সংক্রান্ত বিভিন্ন ব্যবসা বেশ ভালোভাবে চলতে শুরু করে। এই ধরনের মার্কেটে এখন ক্রেতাদের ভিড় বাড়তে থাকে এবং এই কারণে অনেকেই নতুন ভাবে এই সমস্ত ব্যবসা শুরু করেন। মরশুমের সদ্ব্যবহার করে আপনি বিবাহ সম্পর্কিত ব্যবসায় প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন। এই ধরনের জিনিসগুলোর চাহিদা সারা বছরই থাকে এবং এই পরিস্থিতিতে আপনি দৈনিক ভিত্তিতে পাঁচ হাজার টাকা করে রোজগার করতে পারেন এই কয়েকটা মাসে

বিবাহ অনুষ্ঠান জন্মদিনের পার্টি এবং অন্যান্য উদযাপনের সময় নামকিন বা যে কোন নোনতা খাবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে কোন অনুষ্ঠানের স্নাক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। বাজারে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডেড নামকিন পাওয়া যায়। কিন্তু দেশি স্টাইলে তৈরি করা নামকিন এর একটা নিজস্ব পরিচয় এবং চাহিদা রয়েছে। ঐতিহ্যগতভাবে তাদের স্বাদ এবং শৈলী ধরে রেখেছে এই সমস্ত নামকিন। আজকাল অনেক স্থানীয় ব্র্যান্ড রয়েছে যারা নামটিম তৈরি করছেন এবং বিক্রি করছেন। স্থানীয় স্বাদ এবং ঐতিহ্যবাহী রেসিপি ব্যবহার করে তাদের পণ্যগুলি তৈরি করেন বলে এই সমস্ত পণ্য সকলে বেশ পছন্দ করেন। তাই এই মুহূর্তে স্নাক্স তৈরি করার ব্যবসা একটা বেশ ভালো লাভজনক ব্যবসা হয়ে উঠেছে। শুধু পুরুষরাই নয় নারীরাও ঘরে বসে এই ব্যবসা শুরু করতে পারেন।

এই ব্যবসা শুরু করতে হলে আপনার বেশ কিছু ধরনের মেশিন প্রয়োজন হবে। প্রথমত আপনার একটি স্নাক্স তৈরি করার মেশিন কিনতে হবে। এরপরে আপনাকে একটি ফ্রায়ার মেশিন কিনতে হবে যেখানে আপনার নমকিন ভাজা যাবে। এরপরে মিক্সার মেশিনটি কিনতে হবে যার মাধ্যমে আপনি সমস্ত জিনিস ভালো করে মেশাতে পারবেন। ওজন করে জিনিসপত্র বিক্রি করার জন্য আপনাকে একটা ওজনের মেশিন কিনতে হবে। অবশেষে আপনাকে প্যাকিং মেশিন কিনতে হবে যার মাধ্যমে আপনি আকর্ষণীয় এবং নিরাপদ পদ্ধতিতে নামকিন প্যাক করতে পারবেন। এই সমস্ত মেশিনের দাম হবে প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি। অন্যদিকে আপনার কাঁচামাল এবং অন্যান্য আইটেমের জন্য এক লক্ষ টাকা খরচ হবে। সামগ্রিকভাবে আপনাকে যদি এই ব্যবসায় নামতে হয় তাহলে তিন লক্ষ টাকা বিনিয়োগ করতেই হবে।

এবার প্রশ্নটা হল আয় কত হবে। আপনি যদি প্রাথমিকভাবে ব্যবসা শুরু করেন তাহলে আপনার প্রতিদিন দুই হাজার টাকা করে আয় হতে পারে। যদি আপনার জিনিসের কোয়ালিটি বেশ ভালো হয় এবং স্বাদ ভালো হয় তাহলে আপনার ব্যবসা স্থানীয় বাজারে জনপ্রিয়তা পেয়ে যাবে। তাহলে আপনি প্রতিদিন ৫ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। আপনি এই ব্যবসা কে আরও সফল করার জন্য মিক্স চিড়ে, চানাচুর, নবরত্ন মিক্স, মশলা বাদামের মতো জিনিসপত্র তৈরি করতে পারেন। এছাড়াও আপনাকে আপনার পণ্যের প্যাকেজিং এর উপরে খেয়াল রাখতে হবে। আপনার পণ্যের প্যাকেজিং আকর্ষণীয় হতে হবে এবং আপনি বিভিন্ন মাধ্যমে এই জিনিসের প্রমোশন করতে পারেন। প্রথমত গ্রাহক পরিষেবা এবং দ্বিতীয়ত গুণমানের উপরে ফোকাস আপনাকে রাখতে হবে।

BharatBarta Desk

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026