ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। তাদের জানা উচিত রেলের সমস্ত নতুন নিয়ম। তবে আপনি শুনলে অবাক হবেন যে এবার থেকে বিনা টিকিটে আপনি ভ্রমণ করতে পারবেন এবং তাতে আপনাকে কোনো জরিমানা দিতে হবে না। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এখন যাত্রীরা প্ল্যাটফর্ম টিকিট নিয়ে ট্রেনে তাদের যাত্রা শুরু করতে পারবেন। তবে অবশ্য এরপরে তাকে টিকিট তৈরির জন্য টিকিট চেকারের কাছে যেতে হবে। প্ল্যাটফর্ম টিকেট কেনার পর যাত্রা শুরু করার সাথে সাথে একজনকে TTE-এর সাথে যোগাযোগ করতে হবে। রেলওয়ের এই নিয়ম অনুযায়ী, প্ল্যাটফর্ম টিকেট আপনাকে শুধু প্ল্যাটফর্মে যাওয়ার নয়, ট্রেনে ওঠারও অধিকার দেয়।
অনেক সময় ট্রেনে কোনও আসন খালি থাকে না, তবুও যাত্রীরা তাদের যাত্রা চালিয়ে যেতে পারেন। রেলওয়ের নিয়ম অনুযায়ী, ট্রেনে যদি কোনো আসন খালি না থাকে তাহলে TTE আপনাকে সংরক্ষিত আসন দিতে অস্বীকার করতে পারে, কিন্তু আপনাকে ভ্রমণ থেকে আটকাতে পারবেন না। নিয়ম অনুযায়ী, যদি যাত্রীর রিজার্ভেশন না থাকে তবে তিনি মাত্র ২৫০ টাকা জরিমানা দিয়ে তার গন্তব্যের জন্য টিকিট বুক করতে পারবেন। এ জন্য যাত্রীর নেওয়া টিকিটের মূল্য কেটে রেখে বাকি ভাড়া আদায় করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…