বুলবুলে বিধ্বস্ত এলাকার চাষিদের হাতে ক্ষতিপূরণ এর টাকা এই সপ্তাহেই চলে যাবে বলে জানানো হলো নবান্ন সূত্রে। বুলবুলে ক্ষতিগ্রস্ত চাষিরা সর্বাধিক ২ হেক্টর জমির জন্য ক্ষতিপূরণ পাবেন বলে জানানো হয়েছে, এবং প্রতি হেক্টর জমির জন্য ১৩,৫০০ টাকা ক্ষতিপূরণ পাবে। এই টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে বলে জানানো হয়েছে।
রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই বুলবুলে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে। সেই মতো যুদ্ধকালীন তৎপরতাই কাজ চালাচ্ছি আমরা। যেসমস্ত চাষিরা ইতিমধ্যেই আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোয়েকদিনের মধ্যেই টাকা চলে যাবে।’ নবান্ন সূত্রে জানানো হচ্ছে যে, রাজ্যের ছ’টি জেলার মোট ১৪ লক্ষ ৯০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। অনুমানিক ক্ষতির পরিমাণ ১৪,০০০ কোটি টাকা।
এছাড়াও এই ক্ষতিপূরণ ছাড়াও কৃষকরা ‘কৃষকবন্ধু’ প্রকল্প থেকে মাথাপিছু আড়াই হাজার টাকা করে সাহায্য পাবেন। ধান চাষের ক্ষতির জন্যে রাজ্যে চালের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হলেও, এদিন এক আধিকারিক সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, রাজ্যে চাল এমনিতেই উদ্বৃত্ত। তাই চালের উপর প্রভাব পড়ার কোনো সম্ভাবনাই নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…