পরিযায়ী শ্রমিকদের ১০ হাজার টাকা করে দিক কেন্দ্র, এমনই দাবি তুললেন মুখ্যমন্ত্রী
প্রত্যেক পরিযায়ী শ্রমিককে এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হোক, এমনটাই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী কোনও আর্থিক সাহায্যের ঘোষণা করেননি। তাই এবার প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে আর্থিক সাহায্যের দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হোক এবং প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে দেওয়ার দাবি তিনি করেছেন।
লকডাউনের জেরে খুব দুর্দশার সৃষ্টি হয়েছে। এদের দুর্দশা যেন সমাজের কালো দিকটাকে আর ও প্রকট করে তুলেছে। কেউ রাস্তা ধরে হাঁটছেন, কেউ বা রেললাইন ধরে হাঁটছেন। গত দুই মাসে অনেক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র সারা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। অবশেষে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে শ্রমিক স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি বিহারের প্ল্যাটফর্মের ছোট্ট শিশুর মায়ের মৃত দেহের ওপর চাদর নিয়ে খেলার চিত্র সারা দেশকে নাড়িয়ে তুলেছে। তবে এই শিশুর এখন সারা জীবনের দায়িত্ব নিয়েছেন শাহরুখ খান। এর পাশাপাশি আরও অনেক ঘটনা মানুষের চোখে জল এনে দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…