একটানা প্রতিদিন কাজ করতে করতে সকলেই হাঁফিয়ে যান এবং সেই সময় প্রয়োজন হয় একটা ছুটির। ব্যাংক থেকে শুরু করে স্কুল কলেজ অফিস কাছারি সব জায়গাতেই সপ্তাহে একদিন বা দুদিন কিন্তু ছুটি থাকে। এই ছুটির দিনে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটিয়ে একটা ভালো রিফ্রেশমেন্ট খুজে নেন কর্মরত মানুষজন। সেই সময় অনেকে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। এবারে কিন্তু একসঙ্গে টানা বেশ কয়েকদিনের ছুটি পেতে চলেছেন রাজ্যবাসী।
জুন মাস শুরু হয় পাঁচ দিন কেটে গেছে এবং এর মধ্যেই ভোট গ্রহণ থেকে শুরু করে ভোটের ফল প্রকাশ সবকিছু হয়ে গিয়েছে। তার মধ্যে এবারে একটানা ৩ দিন ছুটির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পরপর তিনদিন বন্ধ থাকছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস। জুন মাসে ১০ তারিখের পর থেকে তিন দিন পর্যন্ত থাকবে ছুটি। আপনাদের জানিয়ে রাখি জুন মাসের ১৭ তারিখ রয়েছে বকরি ঈদ। জাতীয় ছুটি উপলক্ষে সপ্তাহের প্রথম দিন সমস্ত স্কুল বন্ধ থাকবে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ছুটি পাবেন এই দিন। এর আগে দুদিন ১৫ এবং ১৬ জুন শনিবার এবং রবিবার হবার ফলে অনেকেই ছুটি পেয়ে যাবেন।
এমনিতেই মে মাসে দেশ জুড়ে বিভিন্ন উৎসবের কারণে ছিল ছুটির আবহ। তার পাশাপাশি ভোট যাবার কারণে বিভিন্ন জায়গাতে ছিল ছুটি। রাজ্যে প্রচন্ড দাবদাহের কারণে এবারে গরমের ছুটি কিছুটা এগিয়ে আনা হয়েছিল। ফলে স্কুলগুলিতে আগে গরমের ছুটি পড়ে যায় এবং অনেকেই ছুটি পেয়ে যান। সারাদেশে যে যে অঞ্চলে ভোট হয়েছে সেখানে ছুটি ছিল বেশ কয়েকদিন। ফলে মে থেকে জুন মাসে অনেকদিন ছুটি পেলেন সাধারণ কর্মীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…