দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক, State Bank of India (SBI) তাদের গ্রাহকদের জন্য একটি বড় উপহার দিয়েছে। SBI WeCare স্পেশাল FD এবং অমৃত কলশ স্কিমের সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাড়িয়েছে। এর মানে হল গ্রাহকদের আরও ৩ মাস এই স্কিমগুলিতে বিনিয়োগ করার এবং উচ্চ সুদের সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
SBI Amrit Kalash FD, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর একটি জনপ্রিয় স্থায়ী আমানত (FD) স্কিম। ৪০০ দিনের এই স্কিমে আপনি যদি বিনিয়োগ করতে চান, তবে আপনার কাছে মাত্র আর ৩ মাস সময় বাকি আছে। আপনাদের জানিয়ে রাখি, এই স্কিম ২০২৩ সালের ১২ এপ্রিল লঞ্চ করা হয়েছিল। প্রথমে ডেডলাইন ছিল ২৩ জুন ২০২৩। তারপর তারিখ বৃদ্ধি করে ১৫ আগস্ট ২০২৩ এবং পরবর্তীতে ৩১ ডিসেম্বর ২০২৩ করা হয়েছিল। সর্বশেষ বার ডেডলাইন বৃদ্ধি করে ৩০ সেপ্টেম্বর ২০২৪ করা হয়েছে। SBI এই স্কিমে সাধারণ গ্রাহকদের জন্য ৭.১% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৬% শতাংশ হারে সুদ দিচ্ছে। এই স্কিমে আপনি ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। অ্যাকাউন্টধারীরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে তাদের সুদ পেতে পারেন। TDS থেকে কাটা সুদ গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। আপনি আয়কর (IT) নিয়ম অনুযায়ী কর কর্তনের ছাড়ের অনুরোধ করতে ফর্ম 15G/15H ব্যবহার করতে পারেন। প্রকল্পের অধীনে, ১৯ বছর বা তার বেশি বয়সের নাগরিকরা তাদের অ্যাকাউন্ট খুলতে পারেন।
বিনিয়োগের জন্য একটি ভাল বিকল্প দিচ্ছে SBI ব্যাঙ্ক যার নাম WeCare FD। এই স্কিমে বিনিয়োগ করার শেষ দিন ৩০ সেপ্টেম্বর, ২০২৪। এই স্কিম গ্রাহকদের সর্ব্বোচ সুদ দিচ্ছে। যদি একজন নিয়মিত গ্রাহক ১০ বছরের জন্য SBI-এ ৫ লক্ষ টাকা FD করেন, তাহলে ৬.৫% সুদের হারে ম্যাচিউরিটিতে ৯,৫২,৭৭৯ টাকা পাবেন। এর মধ্যে ৪,৫২,৭৭৯ টাকা সুদ হবে। যদি একজন প্রবীণ নাগরিক ১০ বছরের জন্য SBI-এ ৫ লক্ষ টাকা FD করেন, তাহলে ৭.৫% সুদের হারে ম্যাচিউরিটিতে ১০,৫১,১৭৫ টাকা পাবেন। এর মধ্যে ৫,৫১,১৭৫ টাকা সুদ হবে। এটি বিনিয়োগকারীদের জন্য একটি ভাল বিকল্প যারা ঝুঁকি নিতে চায় না। ধারা 80C এর অধীনে কর ছাড় ৫ বছরের ট্যাক্স সেভিং এফডি-তে পাওয়া যায়। তবে, FD থেকে প্রাপ্ত সুদ করযোগ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…