ভালো নিরাপদ বিনিয়োগের জায়গার কথা উঠলে সবার আগে মানুষজনের মাথায় আসে ফিক্স ডিপোজিটের কথা। Fd এমন একটা জায়গায় যেখানে বিনিয়োগ করলে আপনি সরকারের নিরাপত্তা পেয়ে যান এবং তার সাথেই ভালো রিটার্ন পেয়ে যান। বাজারের ঝুঁকির সাথে এটা একেবারেই লিঙ্ক নয় এবং এই কারণে আপনার টাকা ডুবে যাবার কোন সম্ভাবনা নেই। ফিক্স ডিপোজিট করার ক্ষেত্রে ভারতীয়দের প্রথম পছন্দ হয়ে ওঠে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এখানে আপনারা ৭ দিন থেকে ১০ বছরের জন্য ফিক্স ডিপোজিট করতে পারেন। এই ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে আপনারা প্রতিবছর দারুন রিটার্ন পেয়ে যান। তাহলে, যদি কোন ব্যক্তি ৩০ মাসের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন একটি ফিক্সড ডিপোজিট প্রকল্পে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি কত টাকা রিটার্ন পেয়ে যাবেন?
এসবিআই-তে ৭ দিন থেকে ৪৫ দিন মেয়াদে ৩.৫০ শতাংশ, ৪৬ দিন থেকে ১৭৯ দিন মেয়াদে ৫.৫০ শতাংশ, ১৮০ দিন থেকে ২১০ দিন মেয়াদে ৬.০০ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছর মেয়াদে ৬.২৫ শতাংশ, ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদে ৬.৮০ শতাংশ, ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদে ৭.০০ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদে ৬.৭৫ শতাংশ এবং ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৬.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
আমাদের হিসাবের পরিপ্রেক্ষিতে খেয়াল রাখা দরকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন সাধারণ গ্রাহকদের ২ বছরের বেশি এবং ৩ বছরের কম সময়ের জন্য টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ৭% সুদ অফার করছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন সিনিয়র সিটিজেনদের ২ বছরের বেশি এবং ৩ বছরের কম সময়ের জন্য টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ৭.৫০% সুদ অফার করছে।
দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ৩০ মাসের জন্য ৩ লাখ টাকা বিনিয়োগ করলে, ম্যাচিউরিটির সময়ে কত টাকা পাওয়া যেতে পারে। প্রতি বছর ৭% সুদের হারে কোনও সাধারণ গ্রাহক যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ৩০ মাসের জন্য ৩ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে এসবিআই এফডি ক্যালকুলেটর অনুযায়ী ম্যাচিউরিটির সময়ে মোট ৩,৫৬,৮৩৩ টাকা পাওয়া যেতে পারে। অন্য দিকে, প্রতি বছর ৭.৫০% সুদের হারে কোনও সিনিয়র সিটিজেন যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ৩০ মাসের জন্য ৩ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে এসবিআই এফডি ক্যালকুলেটর অনুযায়ী ম্যাচিউরিটির সময়ে মোট ৩,৬১,২৪১ টাকা পাওয়া যেতে পারে।
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…
শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…