কোটি কোটি গ্রাহকদের জন্য নতুন পরিষেবা নিয়ে হাজির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জেনে নিন চটজলদি

বেশ কয়েক যুগ কেটে গেলেও এখনো ভারতবাসীর মনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা আলাদা জায়গা রয়েছে। টাকা-পয়সার সুরক্ষা নিয়ে কথা উঠলে, ভারতীয় স্টেট ব্যাংকের জুড়ি মেলা ভার। ভারতের সবথেকে বড় কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে একটি হলো ভারতীয় স্টেট ব্যাংক। অনলাইন লেনদেন নিয়ে যতই সমস্যা থাকুক না কেন, সুরক্ষা এবং ভরসার ক্ষেত্রে এখনো ভারতবাসীর কাছে ভারতীয় স্টেট ব্যাংকের মর্যাদা সেই আগের মতই। কোটি কোটি গ্রাহকদের জন্য প্রতিদিন নতুন নতুন কিছু পরিষেবা নিয়ে এসে ভারতীয় স্টেট ব্যাঙ্ক ভারতের নাগরিকদের কাছে এখনো নিজের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে, এবং সকলেই এই ধরনের পরিষেবাগুলিতে বেশ পছন্দও করছেন। সোশ্যাল মিডিয়াতেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভালোমতো পরিচিতি রয়েছে। টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভারতীয় স্টেট ব্যাংকের জনপ্রিয়তা রীতিমতো চমকপ্রদ বলা চলে।

আপনিও যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার খাতাধারক হন এবং আপনার ব্যাংকের অথবা ব্রাঞ্চের পরিষেবা নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকে, তাহলে আর চিন্তা করার কোনো কারণ নেই। এবার থেকে বাড়িতে বসেই আপনি শুধুমাত্র ফোন কলের মাধ্যমে নিজের সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। ভারতীয় স্টেট ব্যাংক এর তরফ থেকে একটি নতুন নম্বর জারি করা হয়েছে যাতে কল করলে আপনি তৎক্ষণাৎ নিজের সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। এছাড়াও ব্যাংকিং এর সমস্ত সুবিধা পাওয়া যাবে এই একটি নম্বর থেকেই।

ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে আজ সকালে টুইট করে এই অফিশিয়াল নম্বরের ব্যাপারে সকলকে জানানো হয়েছে। এই ফোন নম্বর মারফত আপনারা সমস্ত রকম ব্যাঙ্কিং পরিষেবা নিজের পকেটে নিয়েই ঘুরতে পারবেন। আপনাকে শুধুমাত্র ফোনে একটি নম্বর সেভ করতে হবে। এসবিআই এর তরফ থেকে দুটি নম্বর জারি করা হয়েছে এই কাজের জন্য। এই দুটি নম্বর একেবারে টোল ফ্রি নম্বর এবং কথা বলতে কোন রকম পয়সা খরচ হবে না। নম্বর দুটি হলো – ১৮০০ ১২৩৪ ও ১৮০০ ২১০০।

একাউন্ট ব্যালেন্স, শেষ পাঁচটি লেনদেনের হিসাব, চেকবুক এর স্ট্যাটাস, টিডিএস ডিটেল, ডিপোজিট এবং ইন্টারেস্ট সার্টিফিকেট ইমেইল, নতুন এটিএম কার্ডের রিকোয়েস্ট, পুরনো এটিএম কার্ড ব্লক করার অনুরোধ, সব কিছুই করা যাবে এই দুটি নম্বরে কথা বলে। তবে হ্যাঁ, ব্যাঙ্কিং পরিষেবা নেওয়ার সময় এটা খেয়াল রাখবেন, আপনাকে কিন্তু সেই নির্দিষ্ট নম্বর দিয়েই ফোন করতে হবে যে নম্বরটি আপনার ব্যাংকের সাথে কানেক্টেড।

এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এসবিআই YONO ব্যবহার করেন, তাহলেও কিন্তু আপনারা ব্যাংকের এই সমস্ত পরিষেবা গ্রহণ করতে পারবেন। উপরন্তু এই অ্যাপ্লিকেশন ব্যবহার করলে আপনাদের কাছে e-passbook জেনারেট করার একটি অপশন থাকবে। চাইলে এই ই পাসবুক ডাউনলোড করেও আপনি ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026