ব্যাংকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, চটজলদি করে ফেলুন আবেদন

সরকারি চাকরি মানে প্রত্যেক ভারতবাসীর কাছে একটা নিশ্চিত ভবিষ্যতের হাতছানি। আর যদি সেই চাকরি হয় ভারতীয় স্টেট ব্যাংকের চাকরি তাহলে তো আর কোন কথাই নেই। ভারতীয় যুব সমাজের কাছে ভারতীয় স্টেট ব্যাংকের চাকরি কোন মহা মূল্যবান রত্নের থেকে কম নয়। তাই তাদের কথা মাথায় রেখেই এবার স্টেট ব্যাংক এর তরফ থেকে জারি করা দেওয়া হয়েছে তাদের বিভিন্ন পদে চাকরির নতুন নিয়োগ নির্দেশিকা। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই সমস্ত পদে চাকরি গ্রহণ করতে চান তাদের জন্য sbi.co.in ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি।

আপনি যদি প্রাপ্তবয়স্ক কোন ভারতীয় নাগরিক হন এবং আপনার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা যদি স্নাতক হয়, তাহলেই আপনি এই সমস্ত চাকরির ফর্ম পূরণ করে চাকরির ইন্টারভিউতে বসার আবেদন জানাতে পারবেন। বিগত ২৩ জুন থেকে এই আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী ১৩ জুলাইয়ের মধ্যে আপনাকে এই আবেদন করে ফেলতে হবে। আর পদ সংখ্যা মাত্র ১৯। তবে কম সংখ্যক পদের জন্য নিয়োগ হলেও, এই পদের বেতন কিন্তু বেশ ভালোই। তাই সময় কিন্তু আর খুব একটা বেশি নেই।

কিভাবে করবেন আবেদন?

এসবিআই দ্বারা জারি করা এই নতুন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত চাকরির নিয়োগের ফর্ম উপলব্ধ হচ্ছে শুধুমাত্র এসবিআই এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেই। তাই যদি আপনি এসবিআই এর এই ইন্টারভিউ দিতে ইচ্ছুক থাকেন তাহলে এখনই এসবিআই এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

এরপর হোমপেজে দেওয়া কেরিয়ার অপশনে ক্লিক করে ফেলুন।

এরপরে অ্যাপ্লাই করার লিংক এর উপরে ক্লিক করুন।

এরপর আপনার সামনে এসবিআই এর ফর্ম চলে আসবে। আপনার সমস্ত তথ্য এই ফর্মের মধ্যে ভরে ফেলুন এবং যে সমস্ত তথ্যের স্ক্যান প্রয়োজন হচ্ছে, সেগুলি স্ক্যান করে দিয়ে দিন। এরপর ক্লিক করুন রেজিস্টার বাটনে।

এরপর আপনার সামনে একটি কনফার্মেশন পেজ চলে আসবে এবং চলে আসবে আপনার রেজিস্ট্রেশনের কাগজ এবং রসিদ। এই দুটির প্রিন্ট আউট বের করে যত্ন সহকারে রেখে দিন।

আগেই বলা হয়েছে, এই চাকরীর চয়ন প্রক্রিয়া সম্পূর্ণরূপে ইন্টারভিউয়ের মাধ্যমে হবে। তাই তেমন ভাবে এডমিট কার্ড বা অন্যান্য জিনিস থাকার খুব একটা সম্ভাবনা নেই। এস বি আই এর অফিশিয়াল ওয়েবসাইটে এই চাকরীর পরবর্তী সমস্ত নির্দেশিকা জানিয়ে দেওয়া হবে। নিয়মিত অন্তরালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে থাকবেন এবং নিজের রেজিস্ট্রেশনের হার্ড কপিটা যত্নসহকারে রাখবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026