রাজ্য

১৭ লক্ষ টিকার ডোজ কিনছে বাংলা, খরচের হিসাব দিলেন মমতা

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে পশ্চিমবঙ্গের অবস্থা তথৈবচ। এ পরিস্থিতিতে রাজ্যে ১৮ বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিয়েছে, ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ে টিকাকরণ শুরু হয়ে গেছে এবং আপাতত ১৭ লক্ষ প্রতিষেধকের অর্ডার দেওয়া রয়েছে। ইতিমধ্যেই আনুমানিক ৫০ কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাগুলিকে টাকা মিটিয়ে দেওয়া হয়েছে তবে ভ্যাকসিন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আসেনি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ভারতে বর্তমানে চালু দুটি ভ্যাকসিন কভিশিল্ড এবং কোভ্যাকসিন মিলিয়ে ১৭ লক্ষ্য টিকার বরাত দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের তরফ থেকে। সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক দুটি কোম্পানির কাছেই এই বরাত পৌঁছেছে। ১০ লক্ষের বেশি কভিশিল্ড এবং বাকিটা রয়েছে কো ভ্যাকসিন। প্রধানত ৪৫ এ বেশি বয়সী মানুষ এবং প্রাপ্ত বয়স্কদের টিকা দেওয়ার উপর জোর দিচ্ছে রাজ্য সরকার।

সূত্রের খবর, ৪৫ এর বেশি বয়সী যাদেরকে যে পরিমাণ টাকার প্রয়োজন তা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে রাজ্যকে ১৩ লক্ষ টিকা দেবে। আগামী ১৩ মে এর মধ্যে সমস্ত শিকা চলে আসার কথা। এই অবস্থায় আবার টিকাকরণের গতিকে ত্বরান্বিত করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ১৭ লক্ষ টিকার বরাত দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য গত পহেলা মে থেকে শুরু হয়েছে প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ। ইতিমধ্যেই রাজ্যগুলির কাছে খোলাবাজার থেকে টিকা কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। টিকার দাম এ বৈষম্য নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে চাপান উতোর চলছেই। তবে টিকা সরবরাহ কিন্তু এখনও পর্যন্ত খুব একটা ভালো নয় তাই টিকাকরণের গতি তেমন একটা নেই।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026