রাজ্য

রাজ্যে করোনা আক্রান্ত ৬১, সুস্থ হয়েছেন ১৩, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে: মমতা

সোমবার বিকেলে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য রেখেছেন। আজ তিনি রাজ্যে করোনাতে কত জন আক্রান্ত হয়েছেন সেটার হিসেবে দিয়েছেন। তিনি বলেছেন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬১। যার মধ্যে ৭ টি পরিবারের ৫৫ জন রয়েছেন। এদের মধ্যে ৩ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩ জন। এদের ভেন্টিলেটর ও লাগেনি।

মুখ্যমন্ত্রী বলেছেন ওষুধের কোনও অভাব হবে না। চিকিৎসার নতুন দিশা খোঁজার চেষ্টা করছে রাজ্য। রাজ্যে এখনও ৮ লক্ষ ৯২ হাজার ৯০০ টি পিপিই আসা বাকি আছে বলে তিনি জানান। কেন্দ্র মাত্র ৩০০০ পিপিই পাঠিয়েছেন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আবার যে পরিমান মাস্ক চাওয়া হয়েছে কেন্দ্রের কাছ থেকে সেখানে মাত্র ১০ হাজার N95 মাস্ক দিয়েছে কেন্দ্র। রাজ্যে ৯৯ শতাংশ রোগীর বিদেশী যোগসূত্র ছিল বলে তিনি জানান। অন্যান্য মাস্ক ৭ লক্ষের বেশি চাওয়া হলেও এসেছে মাত্র ৭৮ হাজার।

রাজ্যের পুলিশের উপর ভরসা রাখতে বলেছেন। পুলিশের রক্তদান শিবির ও দমকলের কাজ নিয়েও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আবারও গুজবে কান দিতে বারণ করেছেন। কোনোরকম অসুস্থতা হলেই চিকিৎসকের কাছে যেতে বলেছেন। এছাড়া রাজ্যে ৫৪ হাজার ৮২৩ জন মানুষ হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সরকার সেফ হাউজ তৈরী করেছে ৫১১ টি। সরকারের পর্যবেক্ষণে রয়েছেন ৬ হাজার ৮৭৯ জন। এই হিসাবগুলিও মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026