নিউজ

রাজ্যে কোন জেলায় কত আক্রান্ত? তালিকা দিল রাজ্য সরকার

রাজ্য সরকারের পক্ষ থেকে এবার করোনা আক্রান্তের বিস্তারিত বিবৃতি দেওয়া হয়েছে। জেলাভিত্তিক করোনা আক্রান্তের তালিকা দিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়েছিলেন রাজ্যে মোট করোনা আক্রান্ত ১২৫৯ জন। সুস্থ হয়েছেন ২১৮ জন এবং মারা গেছেন ৬১ জন। এর পাশাপাশি রাজ্যে সরকার ফের আরেকবার সমস্ত জোনভিত্তিক বিভাজন গুলি উল্লেখ করেছেন।

কেন্দ্রের তালিকা অনুযায়ী রাজ্যে মোট ১০ টি জেলা রেড জোনের অন্তর্গত। কিন্তু রাজ্য সরকার সোমবারের তালিকাতে রেড জোনের সংখ্যা ৪ টি উল্লেখ করেছে। রাজ্যের তালিকায় যে ৪ টি রেড জোন রয়েছে, সেগুলি হল- কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। 

রাজ্যের হিসাব অনুযায়ী অরেঞ্জ জোন আছে ১২ টি জেলা। সেগুলি হল- হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙ। 

আর ৭ টি জেলা গ্রিন জোনের অন্তর্গত। সেগুলি হল- আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম।

রাজ্য সরকারের পক্ষ থেকে জেলাভিত্তিক করোনা আক্রান্তের যে সংখ্যা প্রকাশ করেছে, তার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল-

রেড জোন – কলকাতা- মোট আক্রান্ত ৬৫৯ জন। সুস্থ হয়েছেন ১০৯ জন। মৃত্যু হয়েছে ৮৭ জনের। এখন পজিটিভ কেস আছে ৪৬৩।

রেড জোন – হাওড়া – মোট আক্রান্ত ২৪১ জন। সুস্থ হয়েছেন ২০ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। এখন এই জেলাতে পজিটিভ কেস আছে ২০৪।

রেড জোন – উত্তর ২৪ পরগনা – মোট আক্রান্ত ১৭৮ জন। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৩৬ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। এখন এই জেলাতে পজিটিভ কেস আছে ১২৪।

রেড জোন- পূর্ব মেদিনীপুর – এই জেলাতে মোট আক্রান্ত ৩৬ জন। সুস্থ হয়েছেন ২১ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এখন পজিটিভ কেস আছে ১৪।

অরেঞ্জ জোন – হুগলি- মোট আক্রান্ত ৪১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ জন। মৃতের সংখ্যা ৪। এখন সক্রিয় আক্রান্ত ৩২ জন।

অরেঞ্জ জোন – দক্ষিণ ২৪ পরগনা – মোট আক্রান্ত ৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ জন। মৃতের সংখ্যা ১। এখন সক্রিয় আক্রান্ত ২৭ জন।

অরেঞ্জ জোন – পশ্চিম বর্ধমান – মোট আক্রান্ত ১০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ জন। মৃতের সংখ্যা ২। এখন সক্রিয় আক্রান্ত ৫ জন।

অরেঞ্জ জোন – পূর্ব বর্ধমান – মোট আক্রান্ত ৩ জন। সুস্থ হয়ে ওঠেনি কেউ। কারোর মৃত্যু হয়নি। এখন সক্রিয় আক্রান্ত ৩ জনই।

অরেঞ্জ জোন – পশ্চিম মেদিনীপুর – মোট আক্রান্ত ১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ জন। মৃতের সংখ্যা ০। এখন সক্রিয় আক্রান্ত ১২ জন।

অরেঞ্জ জোন – বীরভূম – মোট আক্রান্ত ৩ জন। সুস্থ হয়ে ওঠেনি কেউ। কারোর মৃত্যু হয়নি। এখন সক্রিয় আক্রান্ত ৩ জনই।

অরেঞ্জ জোন – নদীয়া- মোট আক্রান্ত ৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬ জন। মৃতের সংখ্যা ০। এখন সক্রিয় আক্রান্ত ২ জন।

অরেঞ্জ জোন – মুর্শিদাবাদ- মোট আক্রান্ত ২ জন। সুস্থ হয়ে ওঠেনি কেউ। মৃতের সংখ্যা ১। এখন সক্রিয় আক্রান্ত ১ জন।

অরেঞ্জ জোন – মালদহ- মোট আক্রান্ত ২ জন। সুস্থ হয়ে ওঠেনি কেউ। কারোর মৃত্যু হয়নি। এখন সক্রিয় আক্রান্ত ২ জন।

অরেঞ্জ জোন – জলপাইগুড়ি – মোট আক্রান্ত ৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ জন। মৃতের সংখ্যা ১। এখন কোনো করোনা আক্রান্ত নেই।

অরেঞ্জ জোন – দার্জিলিং- মোট ৬ জন আক্রান্ত হয়েছিল। বর্তমানে ৬ জনই সুস্থ হয়েছেন।

অরেঞ্জ জোন – কালিম্পঙ – মোট ৭ জন আক্রান্ত। সুস্থ হয়েছেন ৬ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এখন কোনো করোনা আক্রান্ত নেই।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026