দেশে করোনার প্রকোপ বাড়তে থাকায় লক ডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যার ফলে হঠাৎ করেই সমস্ত যানবাহন চলাচল পরিষেবা বন্ধ হয়ে যায়। আর এরই মাঝে সবথেকে বেশি সমস্যায় পড়েন পরিযায়ী শ্রমিকেরা। কারন এক রাজ্য থেকে আরেক রাজ্যে কাজ করতে আসার ফলে লক ডাউনের জন্য তারা নিজেদের বাড়ি ফিতে পারেননি। তাই অন্য রাজ্যেই পড়ে থাকাই সার। কিন্তু এতদিনের জমানো স্বল্প টাকাও আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। আর এই দুর্দশার কথা শুনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প চালু করলেন, যার নাম ‘স্নেহের পরশ।’
এই প্রকল্পের মাধ্যমে ভিনরাজ্যে থাকা শ্রমিকেরা অনলাইনেই তাদের টাকা পেয়ে যাবেন। প্রত্যকে এক হাজার টাকা করে পাবেন। আগামী সোমবার থেকে চালু হবে এই নতুন প্রকল্প। বাংলার মুখ্যমন্ত্রী ১৮ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠির মাধ্যমে আবেদন করেছিলেন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা ভাবার জন্য। আর সেই চিঠির উত্তরও দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
কিছুদিন আগেই মুম্বাইয়ের বান্দ্রায় থাকা শ্রমিকদের কঘ্থা শিনে হৃদয় বিগলিত হয় মমতার। যার ফলে রাজ্যে শ্রমিক যারা ভিনরাজ্যে দুর্দশায় দিন কাটাচ্ছেন তাদের কথা ভেবে এই নতুন প্রকল্প চালু করেন। ‘স্নেহের পরশ’-এর মাধ্যমে হয়তো কিছুটা আশার আলো দেখবে সেইসব শ্রমিকেরা। আর যাতে এমন মহামারীর মধ্যে দূরদূরান্ত থেকে বাড়ি ফিরতে না হয় তাই মমতার এই প্রকল্প নিসন্দেহে এক স্বস্তির খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…