এবার মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিগত কয়েক মাস ধরে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা গিয়েছে এবং সেই নিয়ে নানা জায়গায় বিতর্কে মুখে পড়েছে রাজ্য সরকার। সেই কারণেই এবারে নারী নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। এই পরিস্থিতিতে মহিলাদের জন্য বিশেষ বাস চালু করার উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC। এই উদ্যোগে মহিলাদের স্বাধীনভাবে ভ্রমণ করার স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে এবং তারা সুরক্ষিতভাবে ভ্রমণ করতে পারবেন। কোন কোন রুটে এই বাস চলবে এবং কবে থেকে এই বাস পরিষেবা শুরু হবে, চলুন সেটা বিস্তারিত জেনে নেওয়া যাক।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এনবিএসটিসি পুজোর আগে মহিলাদের জন্য এক বিশেষ বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই বাসগুলি মূলত উত্তরবঙ্গের প্রধান শহর এবং পর্যটন কেন্দ্রে চালানো হবে। মূলত অফিস টাইমে মহিলাদের জন্য এই বাস চালু করা হচ্ছে। এই বিশেষ বাস পরিষেবা সম্পর্কে রাজ্যের মহিলারা বেশ আশা বাদী রয়েছেন বলে জানা যাচ্ছে। তাদের তাদের রাতের বেলা বাড়ি ফিরতে বা অফিসে যেতে তাদের আর নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না। বিশেষ করে কর্মজীবী মহিলারা এই বাস থেকে বেশি উপকৃত হবেন।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এন বি এস টি সি সংস্থার সার্ভিস চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, উত্তরবঙ্গে তিনটি রুটে এই লেডিস স্পেশাল বাস চলবে। সেই রুট গুলি হল শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে দিনহাটা। অফিস টাইম এবং রাত্রিবেলা এই বাস চালানো হবে বলে জানা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…