রাজ্য

“সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন ও চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ হবে”, নামখানা থেকে ঘোষণা শাহের

একুশে নির্বাচনের আগে আজ ফের রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে এটা প্রথমবার এমন নয়। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বারংবার বাংলা সফল করতে দেখা যাচ্ছে তাকে। তিনি কখনোই সে রাজ্যে কৃষক সম্মান নিধি চালু করার প্রতিশ্রুতি দিচ্ছেন বা কখনো আয়ুষ্মান ভারত কার্যকর করার কথা বলছেন। এছাড়াও বিজেপি রাজ্য জয়লাভ করলে বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার নামখানা থেকে পরিবর্তন যাত্রার সূচনার আগে আরেক বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজকে নামখানা সভা মঞ্চ থেকে অমিত শাহ ঘোষণা করেছেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। তিনি শাসক দলকে কটাক্ষ করে বলেছেন, “এ রাজ্যের সরকারি কর্মচারীরা সরকারের ওপর চটে রয়েছে। বকেয়া ডিএ মেটানো বেতন বৃদ্ধির মতো একাধিক ইস্যু নিয়ে বারংবার সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ খবরের শিরোনামে এসেছে।” এই পরিস্থিতিতে গেরুয়া শিবির যে তার লাভ নেবে না এমনটা হয় না। তাই নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারি কর্মচারীদের ভোট নিজেদের ঝুলিতে আনার জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা যে একটা বিজেপির একটি মাস্টারস্ট্রোক, তা অস্বীকার করা যায় না।

এছাড়াও এটি স্বরাষ্ট্রমন্ত্রী একাধিক জনকল্যাণমূলক কাজের ঘোষণা করেছেন। তিনি বলেছেন, “বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে।” আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর নামখানার সভাতে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সেই ক্ষেত্রে তাদের সামনে মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলাবাহুল্য। আসলে রাজ্যের সাইলেন্ট ভোটার মহিলাদের অমিত শাহ গেরুয়া শিবিরের জানতে চাই। কারণ কিছুদিন আগেই বিহারে বিজেপির জয়ে সাইলেন্ট ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026