রাজ্য

‘যশ’-এর মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার, টানা দু’দিন নজরদারি চালাবেন মমতা

এক বছর আগে এসেছিল ভয়াল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্ফান। আম্ফানের ফলে পশ্চিমবঙ্গের দীঘা এবং সংলগ্ন উপকূলসহ দুই ২৪ পরগনায় বিশাল পরিমাণ ক্ষতি হয়ে গিয়েছে। সেই ক্ষতি এখনও তারা ঠিক করে সামাল দিয়ে উঠতে পারেনি। গতবারের আম্ফানের সময় পরপর দু’দিন কন্ট্রোল রুমে সার্বিক পরিস্থিতির উপর রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে যশ এর ক্ষেত্রে হবে ঠিক সেরকমই।

আম্ফান ঝড় বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ উপকূলে এসেছিল। আর দুপুর থেকেই নবান্নে কন্ট্রোল রুমে বসে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে যশ এর উপরে নজর রাখতে নবান্নের পাশের প্রশাসনিক ভবন উপান্নে পরপর দু’দিন উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হবে কন্ট্রোল রুম এবং সেখান থেকেই সামগ্রিক পরিস্থিতির উপর সারাদিন নজর রাখা হবে।

অন্যদিকে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার এই নতুন ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্য সমস্ত দিক থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। কেন্দ্রীয় স্তরের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে। বৈঠক করেছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সেক্রেটারি। তার সাথে সাথেই মৌসম ভবন এর পক্ষ থেকে জানানো হয়েছে এই ঝড়ের গতিবেগ মোটামুটি ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটারের মধ্যে থাকবে।

ফলে স্বভাবতই উপকূলবর্তী এলাকার মানুষজন এই নতুন ঘূর্ণিঝড় যশকে নিয়ে বেশ ত্রস্ত। তাদের সুরক্ষার জন্য একেবারে আদাজল খেয়ে নেবে পড়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ৬৫টি মোকাবিলা বাহিনীর দল তৈরি করে ফেলেছেন। ২০ টি অতিরিক্ত টিম স্ট্যান্ডবাই অবস্থানে রয়েছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। উপকূলবর্তী এলাকার মানুষদের সুরক্ষিত থাকার জন্য শুরু হয়ে গেছে মাইকিং। তার সাথে সাথেই রেড অ্যালার্ট জারি হয়েছে উপকূলবর্তী এলাকায়। মৎস্যজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026