রাজ্য

যশ ঘূর্ণিঝড় বাড়াচ্ছে আতঙ্ক, লকডাউনে শিথিলতা রাজ্য সরকারের, কি কি বিষয়ে ছাড়

গোটা দেশজুড়ে করোনা সংক্রমনের মাঝেই নতুন উদ্বেগের নাম যশ সাইক্লোন। বেশ কয়েকদিন আগে থাকতেই পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যকে এই ঘূর্ণিঝড়ের কথা জানানো হয়েছে। ঝড়টি বঙ্গোপসাগরের বুকে শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। আগামী কিছুদিনের মধ্যেই এই ঝড় পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে। এই সংকটময় পরিস্থিতিতে করোনা সংক্রমণ রোধের জন্য রাজ্যজুড়ে চলছে কার্যত লকডাউন প্রক্রিয়া। কিন্তু ঝড়ের কথা মাথায় রেখে ও জরুরি ভিত্তিতে বন্যা নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার বেশকিছু কঠোর বিধিনিষেধের শিথিলতা জারি করেছে।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছিল। আগামীকাল অর্থাৎ সোমবার সকালের মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর তা শক্তি বৃদ্ধি করে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হবে। পরবর্তী ২৪ ঘন্টায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে যশ। এই প্রবল ঘূর্ণিঝড় বুধবার সন্ধ্যায় ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগরের মাঝখান দিয়ে চলে আসবে পড়বে।

রাজ্য সরকার এই ঝড়ের আগে প্রধানত চাষবাসের যাতে না কোন ক্ষতি হয় তার চেষ্টা করছে। সেই জন্য লকডাউন এর মাঝেও চাষের কাজে বেশ কিছু শিথিলতা আনার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ঝড়ের সংকটময় পরিস্থিতিতে রাজ্য সরকার বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে। সেগুলি হল:

  • জরুরী ভিত্তিতে বন্যা নিয়ন্ত্রণ ও প্রাক বর্ষার জরুরী কাজ সহ গ্রামীণ উন্নয়নের কাজে ছাড় দেওয়া হবে।
  • বীজ, সার, রাসায়নিক এবং কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি কেনা বেচাসহ কৃষি, হটিকালচার ইত্যাদি কাজে ছাড় দেওয়া হবে।
  • এছাড়া কৃষিজাত দ্রব্য পরিবহন ও মজুতের ক্ষেত্রে কোনো বাধা-নিষেধ নেই।
Anirban Kundu

Recent Posts

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026

ভোটের আগেই বিস্ফোরক চাল! নির্যাতিতার মাকে সামনে রেখে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বড় লড়াই, মাস্টারপ্ল্যান শুভেন্দুর

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তৈরি…

March 27, 2026

বছরে ১৩ বার নয়—এবার একবার রিচার্জেই পুরো মাস, Jio-Airtel-VI-র বড় চমক

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে বিরক্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—এই সমস্যায় ভুগছেন…

March 27, 2026

যুদ্ধের মাঝেই তেলের দামে বড় ধাক্কা! এক ঝটকায় ১০ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক কেন্দ্রের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন তেলের বাজারকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিয়ে সাধারণ…

March 27, 2026

আজই ডাবল অ্যাটাক! দুপুরে তাপদাহে দমবন্ধ, বিকেলে কালবৈশাখীর তাণ্ডব—একদিনেই উলটে যাবে আবহাওয়া

আজকের আবহাওয়া একেবারে অদ্ভুত আচরণ করতে চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে চরম গরম, আর…

March 27, 2026

এক লাফে রেকর্ড ছুঁল সোনার রেট, মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা, কলকাতায় আজ কত জানলে হতবাক হবেন

চৈত্র মাসের শেষ দিকে এসে সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। কলকাতায় আজ সোনার দামে এমন…

March 26, 2026