নিউজ

ফের রাজ্য-রাজ্যপাল সংঘর্ষ

নতুন রাজ্যপাল জগদীশ ধনকড় রাজ্যে আসার পর থেকে রাজ্য সরকারের সাথে তার সংঘাত লেগেই আছে। বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য সরকারের সাথে তার সংঘাত লেগেই আছে। এদিন সংবিধান দিবস উপলক্ষে বিধানসভায় এসে আবার একপ্রস্থ ঝামেলায় জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে।

মঙ্গলবার বিকেলে সংবিধান দিবস উপলক্ষ্যে রাজ্যপাল বিধানসভায় পৌঁছান যখন তখন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ মুখ্যমন্ত্রীর সাথে কোনোরকম কথা না বলেই রাজ্যপাল সরাসরি চলে যান, আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের জন্য।

এরপর মুখ্যমন্ত্রী সংবিধান দিবসের অনুষ্ঠানে বক্তৃতা রাখতে উঠে রাজ্যপালের কথা না বলা প্রসঙ্গে বলেন, ‘রাজ্যপাল সিলেক্টেড পোস্ট, কিন্তু মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এগুলো ইলেক্টেড পোস্ট। আগের রাজ্যপালের সঙ্গে এরকম সম্পর্ক ছিল না। প্রধানমন্ত্রীও দেখা হলে আমার সাথে কথা বলেন।’

রাজ্যপালের রাজ্য সরকারের বিরুদ্ধে তোলা একাধিক বিষয়ের আজ জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে রাজ্যপালের তোলা রাস্তায় মুখ্যমন্ত্রীর কাটআউট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘কার কাটআউট কোথায় কখন লাগবে সে নিয়েও কথা হচ্ছে।’ রাজ্যপালের হেলিকপ্টার না পাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইমার্জেন্সি হলেই আমরা হেলিকপ্টার ব্যবহার করি। আগের রাজ্যপালও তো অনেকবারই হেলিকপ্টার ব্যবহার করেছেন, তখন তো কোনো অসুবিধাই হয়নি।’

বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানের পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা না থাকলে তো ইস্তফা দিতেই হবে। চুপিচুপি সরকার গড়া কেনো?’ দেবেন্দ্র ফড়নবীশ ইস্তফা দিয়ে ভালোই করেছেন বলে মত মুখ্যমন্ত্রীর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026