নিউজ

৭ দিনের মধ্যে আলুর দাম কমাতে তৎপর রাজ্য, স্বস্তিতে আম জনতা

কলকাতা :ক্রমশ  ঊর্ধ্বমুখী হচ্ছে আলুর দাম। মধ্যবিত্তের রোজকার মেনুতে আবার আলু ফেরাতে এবার তৎপর হয়েছে রাজ্য সরকার। মাসের শুরুতে কলকাতার বাজারে জ্যোতি আলুর দাম ছিল ২৬ টাকা। মঙ্গলবার তা বেড়ে হয়েছে ৩২ টাকা। চন্দ্রমুখী আলুর দাম বাজারে ছিল ২৮ টাকা। সেই আলু আজ ৩৪ টাকা দরে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে।

আগামী ৭ দিনের মধ্যে আলুর দাম কমাতে নির্দেশ দিলো রাজ্য সরকার। নাহলে আলুর দাম নিয়ে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্র।  ২৫ টাকা কেজিতে দিতে হবে আলু, এমন্টাই স্পষ্ট করে জানিয়ে দিলো নবান্ন। প্রয়োজনে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকেও কাজে লাগানো হতে পারে বলে জানানো হয়েছে।

বেশ কদিন ধরে আলুর দাম বাড়াকে কেন্দ্র করে কপালে ভাঁজ পড়েছে রাজ্যবাসির। একদিকে করোনা, অন্যদিকে চাকরি চলে যাওয়া। সব মিলিয়ে এই চরম দুর্দিনে রোজকার পাতে শেষ ভরসা একমাত্র আলুই। আর সকাল বিকেল বাঙালির পাতে আলু থাকবে না এমন ভাবাটাও অনেকটা  আশ্চর্যসম। এবার আলুর দামও যদি এই হারে বাড়তে থাকে তাহলে না খেয়েই মরতে হবে আম জনতাকে।

বাজারে অগ্নিমুল্যের জেরে মাছ ,মাংস, ফল এবং শাক সব্জিতে হাত দেওয়া প্রায় দুস্কর হয়ে দাড়িয়েছে। আর তার ওপর আলুর দাম বৃদ্ধি অনেকটা গোদের ওপর বিষ ফোড়ার মতন হাল করে ছেড়েছে। তবে আর সমস্যা হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। তাও যদি কাজ না হয় সেই ক্ষেত্রে পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে রাজ্য সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026