নিউজ

কৃষকদের জন্য বড়সড় পদক্ষেপ, ১০৯ টি চেকপোস্ট তুলে দেবে রাজ্য সরকার

রাজ্যের ১০৯ টি চেকপোস্টের কারণে কৃষিজাত পণ্য বাইরে পাঠাতে অনেক সমস্যায় পড়তে হয় রাজ্যের কৃষকদের। চেকপোস্টের কারণে শষ্য নষ্ট হওয়ার একাধিক অভিযোগ জমা করা হয় মুখ্যমন্ত্রীর কাছে।এরপরই তিনি এই চেকপোস্টগুলি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন যে, মাছ বা শস্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে চেকপোস্ট গুলিতে প্রত্যেকটি গাড়ি পরীক্ষা করা হয়। এতে ৩ থেকে ৪ ঘণ্টাও দাঁড়িয়ে থাকার ফলে অনেক সময় মাছ ও সবজি নষ্ট হয়ে যায়। যার ফলে একাধিক ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের।

এই নিয়ে একাধিক অভিযোগও জমা পড়ে মুখ্যমন্ত্রীর কাছে।এরপর কৃষিজাত পণ্য যাতায়াতের বাঁধা কাটাতে বুধবার নবান্ন থেকে তিনি রাজ্যের ১০৯টি চেকপোস্ট তুলে দেওয়া হবে বলে ঘোষণা করেন। বুধবার বেলা ৩টে নাগাদ নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কৃষকদের সুবিধার্থে ১লা এপ্রিল থেকে রাজ্যে ১০৯টি চেকপোস্ট তুলে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন : আগামীকাল রাজ্যে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া পদক্ষেপ

তিনি জানান দীর্ঘদিন ধরেই কৃষকরা এই বিষয়ে অভিযোগ করেছেন তবে চেকপোস্ট তুলে দেওয়া হলে যে সেখানকার কর্মীরা কর্মহীন হবে এমনটা নয়।তাদের প্রত্যেককে নিকটবর্তী কিষাণ মাণ্ডিতে নিয়োগ করা হবে। শুধু এই বিষয় নয় করোনা প্রসঙ্গে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। তিনি বলেন, বেলেঘাটা আইডিতে করোনা সন্দেহে ৩ জনকে ভর্তি করা হলেও রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এখনও পর্যন্ত এ রাজ্যে আক্রান্তের সংখ্যা শূণ্য বলে জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026