নিউজ

রাজ্যে তৈরি হতে চলেছে বাস হাব, থাকবে রেস্তোরাঁ থেকে আধুনিক শৌচালয়

কলকাতা: বাসে করে দূরপাল্লায় যাতায়াত করা যাত্রীদের জন্য এক অভিনব ভাবনা ভাবল রাজ্য সরকার। দূরপাল্লায় যাতায়াত করার সময় বাসগুলো জাতীয় সড়কের ওপর থাকা একটা বা দুটো ধাবায় মাঝেমাঝে থামে। তবে সেই ধাবায় অনেক সময় খাবার শেষ হয়ে যায়। আবার অনেক সময় এমন খাবার থাকে, যা খেতে ভাল লাগে না। খাবার শেষ হয়ে যাওয়ার ফলে খালি পেটেই অনেক সময় আবার বাসে উঠতে হয় যাত্রীদের। আর যদি বলা হয় শৌচালয়ের কথা, তাহলে সেই নিয়ে যত আলোচনা কম করা যায় ততই ভাল। এতটাই অপরিষ্কার একবার গেলে ওইসব শৌচালয় আর দ্বিতীয় বার আর ব্যবহার করতে ইচ্ছে করবে না। আর তাই এসমস্ত কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কে বেশ কয়েকটি বাস হাব তৈরি করার কথা ভাবল রাজ্য পরিবহণ দফতর।

এই বাস হাবগুলিতে থাকবে বিশ্রাম নেওয়ার জায়গা। খাবারের জন্য থাকবে ফুট কোট, রেস্তোরাঁ এমনকি প্রিয়জনের সঙ্গে যাত্রা করার সময় চাইলে আপনি আপনার পছন্দের গিফট দিতে পারবেন। বাস হাবগুলিতে থাকা গিফটের দোকান থেকে থাকবে আধুনিক শৌচালয় যা অত্যন্ত পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ করা হবে। সুতরাং, ট্রেনের মত বাসে করে আপনারা দূরপাল্লায় কোথাও যাওয়ার সময় যাতে সাধারণ মানুষদের যাত্রা আরও সুখকর হয়, সে কথাই ভাবতে চলেছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, ওই বাস হাবগুলিতে শুধুমাত্র সরকারি বাস নয় প্রাইভেট গাড়িতে করে যাতায়াত করা যাত্রীরাও গাড়ি থামিয়ে সেখানে বিশ্রাম নিতে পারবে। এমনকি থাকবে গাড়ি পার্কিং-এর সুবিধা। এ বিষয়ে রাজ্য পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘আপাতত প্রকল্পের সূচনা হিসেবে দক্ষিণবঙ্গে অন্তত ছটি বাস হাব তৈরি করার পরিকল্পনা করেছি আমরা। দূরপাল্লার যাত্রীরা সেখানে নিজের প্রয়োজনমতো রিফ্রেশমেন্ট পেতে পারে। সেই ব্যবস্থাই প্রত্যেকটা বাস হাবে করা হবে। সরকারি ও বেসরকারি সংস্থা মিলে এই প্রকল্পের কাজ করবে। খুব বেশি এই প্রকল্পের কাজ শেষ করতে সময় লাগবে না বলেই আমরা আশাবাদী।’

এবার দেখে নেওয়া যাক কোথায় কোথায় এই বাস হাবগুলি তৈরি করার কথা ভেবেছে রাজ্য পরিবহণ দফতর।

● কলকাতা ও পূর্ব মেদিনীপুরের মধ্যে ৬ নম্বর জাতীয় সড়কে একটি বাস হাব তৈরি হবে।

● বর্ধমানের ৭ নম্বর রাজ্য সড়কের ধারে তৈরি হবে বাস হাব।

● ৩৪ নম্বর জাতীয় সড়কে তৈরি হবে আর একটি বাস হাব।

● ১৪ নম্বর রাজ্য সড়কে তৈরি হবে এই বাস হাব।

● আর দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তৈরি করা হবে একটি বাস হাব।

জানা গিয়েছে, ইতিমধ্যে এই প্রকল্পের জন্য টেন্ডার ছাড়া হয়েছে। প্রত্যেকটি বাস হাব পাঁচ একর জমিতে তৈরি করা হবে বলে জানা গিয়েছে। সুতরাং, সব মিলিয়ে এই বাস হাব্গুলি তৈরি হলে দূরপাল্লায় যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের একটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026