নিউজ

ভ্যাকসিনের অপচয় ঠেকাতে রাজ্যের উদ্যোগ, ২০৭টি স্বাস্থ্যকেন্দ্রে নির্দেশিকা স্বাস্থ্য ভবনের

কলকাতা: দ্বিতীয় দফার করোনার টিকাকরণ (Corona Vaccination) শুরু হয়েছে আজ, সোমবার (Monday) থেকে রাজ্য জুড়ে। এই দ্বিতীয় দফায় করোনার টিকাকরণ সকাল ৯টা থেকেই রাজ্যের ২০৭ কেন্দ্রে শুরু হয়েছে। করোনা ভ্যাকসিনেশনের লক্ষপুরণ হয়নি প্রথম দিন। প্রচুর পরিমাণ ভ্যাকসিনের (Corona Vaccine) অপচয় হওয়ার অভিযোগও উঠেছিল। তাই দ্বিতীয় দফায় আটঘাট বেঁধে নামছে স্বাস্থ্য ভবন।

স্বাস্থ্য ভবন কোনওভাবেই ভ্যাকসিনের  যাতে অপচয় না হয়, তা নিশ্চিত করতে রাজ্যের ২০৭টি টিকাকরণ কেন্দ্রকেই নির্দেশিকা পাঠিয়েছে। প্রসঙ্গত, কোভিশিল্ডের  একেকটি ভায়াল থেকে টিকা দেওয়ার কথা দশজনকে। গ্রহীতা পিছু টিকা দেওয়ার কথা ৫ মিলিলিটার। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ৫ মিলিলিটার করে ভ্যাকসিন ১০ জনকে দেওয়ার পরও ভায়ালে কিছু পরিমাণ ভ্যাকসিন অবশিষ্ট থাকছে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মীরা ওই অবশিষ্ট ভ্যাকসিন ব্যবহার না করে ফেলে দিচ্ছিলেন বলে অভিযোগ।

কিন্তু স্বাস্থ্য ভবন দ্বিতীয় দফায় সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না। সেকারণে দ্বিতীয় দফার টিকাকরণের  আগে স্বাস্থ্য ভবনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে, “কোনও ভ্যাকসিনের অপচয় করা যাবে না। একটি ভায়াল থেকে ১০ জনকে টিকা দেওয়ার পর যতটা অবশিষ্ট থাকবে, সেটাও ব্যবহার করতে হতে। অবশিষ্ট ভ্যাকসিনের পরিমাণ যদি ৫ মিলিলিটার হয়, তাহলে তো সমস্যাই নেই। অন্য গ্রহীতার শরীরে তা দেওয়া যাবে। আর যদি তার কমও হয়, তাও ব্যবহার করতে হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026