সুবর্ণ সুযোগ! রাজ্যের উদ্যোগে বাড়িতে বসেই মিলবে নতুন কর্মসংস্থান– জানুন কীভাবে!

বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে শিক্ষিত যুবক-যুবতীদের বেকারত্বের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সরকারি চাকরির সুযোগ পাওয়া যেন একপ্রকার দূরাশার মতো হয়ে দাঁড়িয়েছে। বহু মেধাবী ও যোগ্য প্রার্থী সঠিক কর্মসংস্থানের অভাবে বেকার জীবন কাটাচ্ছেন। তবে এবার এই পরিস্থিতি বদলানোর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

বাড়িতে বসেই চাকরির সুযোগ

রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, এবার জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে পর্যটন শিল্পে কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। এ উদ্যোগের ফলে একদিকে যেমন বেকার যুবসমাজের কর্মসংস্থান হবে, অন্যদিকে হোটেল, হোমস্টে ও রিসর্টের জন্য দক্ষ কর্মী পাওয়া যাবে সহজেই।

পর্যটন শিল্পে চাকরির নতুন দিশা

রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে বিশেষ ভূমিকা নিচ্ছে ঝাড়গ্রাম। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে ঝাড়গ্রামকে আধুনিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এর ফলে হোটেল, হোমস্টে, রিসর্ট ব্যবসার প্রসার ঘটছে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

স্থানীয় যুবকদের জন্য বিশেষ উদ্যোগ

ঝাড়গ্রামের অনেক তরুণ-তরুণী চাকরির জন্য দূরে যেতে বাধ্য হন। তবে এবার তাঁদের জন্য নিজের এলাকায় থেকেই কাজের সুযোগ করে দিচ্ছে সরকার। গত মাসের শেষ দিকে ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে পর্যটন শিল্পে নিয়োগের জন্য বিশেষ ‘জব ড্রাইভ’ আয়োজন করা হয়েছিল।

এই জব ড্রাইভে প্রায় ৬৫ জন শিক্ষিত যুবক-যুবতী অংশগ্রহণ করেছিলেন। বিভিন্ন হোটেল ও হোমস্টের মালিকরা সরাসরি তাঁদের ইন্টারভিউ নেন এবং ম্যানেজার, হাউসকিপিং, রাঁধুনি-সহ বিভিন্ন পদে কর্মী বাছাই করেন। ইন্টারভিউ শেষে যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হয়।

সরকারের বক্তব্য

ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উপ-অধিকর্তা অরুনাভ দত্ত বলেন, “জেলায় পর্যটন শিল্পকে কেন্দ্র করে কর্মসংস্থান সৃষ্টি করতে আমরা উদ্যোগী হয়েছি। এর আগে বিভিন্ন জেলায় জব ড্রাইভ হলেও, এবারই প্রথম ঝাড়গ্রামের ছেলেমেয়েদের জন্য নিজেদের জেলায় কাজের সুযোগ তৈরি হয়েছে। বিভিন্ন হোটেল, হোমস্টে ও রিসর্টের মালিকরা উপস্থিত থেকে উপযুক্ত কর্মী বাছাই করেছেন, যা এই শিল্পের আরও বিকাশ ঘটাবে।”

এই উদ্যোগের ফলে ঝাড়গ্রামের পর্যটন শিল্প যেমন আরও শক্তিশালী হবে, তেমনি স্থানীয় যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগও বহুগুণ বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ আগামী দিনে আরও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026