নিউজ

বিজেপির উপর চাপ বাড়াতে মুকুল রায়কে জেরা রাজ্য পুলিশের

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে মুকুল রায়ের বিরুদ্ধে একের পর এক অতি সক্রিয় হয়ে উঠেছে রাজ্য পুলিশ। বেশ কয়েকটি আর্থিক প্রতারণার অভিযোগ এনে মুকুল রায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। সেই সব মামলা থেকে নিষ্কৃতি পেতে আগাম জামিনের জন্য আদালতের দ্বারস্থও হয়েছিলেন মুকুল রায়। এবার সেই মামলা আবার খুঁচিয়ে তোলার চেষ্টা করছে রাজ্য প্রশাসন।

বিজেপিকে চাপে ফেলে আবারও মুকুল রায়কে তলব করে পুলিশ। হাওয়ালা কান্ডে জেরার জন্য এই বিজেপি নেতাকে নোটিশ পাঠায় কলকাতা পুলিশ। বিজেপিকে অস্বস্তিতে ফেলে পুলিশের জেরার মুখোমুখি হতে হচ্ছে মুকুলকে। হাওয়ালা কান্ডে জেরা করতে চেয়ে তলব করে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ এই বিজেপি নেতাকে। শনিবার জেরা করতে চেয়ে এই সংক্রান্ত নোটিশ পাঠানো হয় তাঁর বাড়িতে। সেই মতো থানায় এসে উপস্থিত হন মুকুল রায়।

আরও পড়ুন : পুরভোটে এই হেভিওয়েট নেতাকে দলে সক্রিয় ভাবে ফেরাতে চায় গেরুয়া শিবির

প্রসঙ্গত, হাওয়ালা কান্ডে জড়িত থাকার অভিযোগ এনে মুকুল রায়ের বিরুদ্ধে কালিঘাট থানায় এফআইআর করে কলকাতা পুলিশ। এই মামলায় জেরার মুখোমুখি হওয়া আটকাতে আদালতের দ্বারস্থ হয়েও রেহাই মেলেনি এই বিজেপি নেতার। কার্যত, আদালতের নির্দেশেই জেরার মুখে পড়লেন তিনি। কালিঘাট থানার নোটিশ পেয়ে তিনি থানায় এসে উপস্থিত হলে কলকাতা পুলিশের একটি বিশেষ দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে।

এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে বিজেপি। মুকুল রায় যতদিন তৃণমূলে ছিলেন তখন কেন পুলিশ কোন পদক্ষেপ নেয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এদিন জেরা চলাকালীন কালিঘাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026