সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে আরও একবার বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে লকডাউন জারি হওয়ার পর এই নিয়ে চতুর্থবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীকালের বৈঠকে নয় রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগদান করতে চলেছেন। অন্যবারের মতো এবারও মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর এই বৈঠক হবে ভিডিও কনফারেন্সে। প্রধানত পূর্ব এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাই এবার প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। আগামীকাল সকাল ১০ টায় শুরু হবে এই ভিডিও কনফারেন্স।
জানা যাচ্ছে উক্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ২০ই এপ্রিলের পর লকডাউনে যে কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে সেই নিয়ে আলোচনা করতে পারেন। লকডাউন ছাড়াও করোনা পরীক্ষার কিট এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। বৈঠকে কেন্দ্রের থেকে রাজ্যগুলির জন্যে আর্থিক প্যাকেজের দাবিও করা হতে পারে। এছাড়াও রাজকোষ সংক্রান্ত আইনের পরিবর্তন করার আবেদনও রাজ্যগুলো করতে পারে প্রধানমন্ত্রীর কাছে।
এর আগের বৈঠকেই নিজেদের সিদ্ধান্তর কথা জানিয়েছে বেশিরভাগ রাজ্য গুলিই। এই বৈঠকেও লকডাউন, দেশের আর্থিক পরিস্থিতি, করোনার কিভাবে মোকাবিলা করা যাবে এই নিয়ে নিজেদের মতামত দেবে বাকি রাজ্য গুলি। এই বৈঠকে বিহার, ওড়িশা, গুজরাট, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের তাদের মতামত দেওয়ার কথা আছে। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৭,০০০ এর কাছে। মারণ এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮২৬ জনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…