নিউজ

টেটের মেধা তালিকা নিয়ে দুর্নীতি, নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট

কলকাতা: টেটের (Tet) মেধা তালিকায় বেনিয়ম, হাইকোর্টে (HigjCourt) ৬টি মামলা রাজ্য সরকারের (State Govy) বিরুদ্ধে। গত ২৩ ডিসেম্বর (December) পর্ষদ ১৬ হাজার ৫০০টি শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। বলা হয়েছিল যাঁরা টেট উত্তীর্ণ এবং যাঁদের প্রশিক্ষণ রয়েছে, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন। এরপর পরীক্ষা হয় দ্রুততার সাথে। তারপর অতোধিক দ্রুুততার সাথে কদিন মেধাতালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার সেই নিয়োগেই স্থগিতাদেশ দিল আদালত।

সোমবার প্রকাশিত মেধা তালিকায় রয়েছেন ১৫ হাজার ২৮৪ জন। অভিযোগ, প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য সদ্য প্রকাশিত মেধা তালিকা ত্রুটিপূর্ণ। এর পিছনে বড় মাপের দুর্নীতি রয়েছে বলে অভিযোগ। তা নিয়েই মামলা হয় কলকাতা হাইকোর্টে। মোট ৬ টি মামলা হয়েছে প্রাথমিক নিয়োগে দুর্নীতি নিয়ে। ৫টি মামলা লড়ছেন আইনজীবী ফিরদৌস শামিম এবং একটি মামলা লড়ছেন, পার্থ ভট্টাচার্য।

আজ এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। মামলাটি ওঠে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। বিচারপতি মামলা শুনে আপাতত ৪ সপ্তাহের জন্যে স্থগিতাদেশ দিয়েছেন নিয়োগে। পরবর্তী শুনানি হবে ৪ সপ্তাহ পর। প্রসঙ্গত চাকরি প্রার্থীদের একাংশ অভিযোগ করে এই নিয়োগের পেছনে রয়েছে চরম দূর্নীতি। ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্টের। বিচারপতির নির্দেশ যেন কিছুতা সেই দিকেই ইঙ্গিত করল।

এই নিয়োগ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য অভিযোগ করেছেন, ‘‘যে পরীক্ষার ভিত্তিতে এই মেধা তালিকা তাতে ৬টি ভুল প্রশ্ন ছিল। তা নিয়ে একটি মামলা হয়। এখনও যার শুনানি চলছে। মার্চ মাস নাগাদ আদালত রায় জানাতে পারে। তার আগে ভোটের মুখে যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে এমন কয়েক জনের নাম রয়েছে যাঁরা ভুল প্রশ্নের জন্য আদালতে গেছেন।’’

শমীকের অভিযোগ, তালিকায় একাধিক মামলাকারীর নাম রয়েছে কিন্তু যাঁরা আদালতে যেতে পারেননি তাঁদের প্রতি বঞ্চনা করা হচ্ছে। তাঁর প্রশ্ন, ‘‘তবে কি মামলা করতে পারাটাও চাকরি পাওয়ার অন্যতম যোগ্যতা?’’ তাঁর অভিযোগ, “প্রকাশিত তালিকা মেধা অনুসারে করা হয়নি। চাকরিপ্রার্থীরা ওয়েবসাইটে নিজেদের রোল নম্বর দিলে শুধু নাম রয়েছে কি নেই সেটুকুই দেখাচ্ছে। তালিকার কোথায় নাম তা কেন দেখা যাচ্ছে না! তিনি দাবি তোলেন, ‘‘অবিলম্বে পিডিএফ ফরম্যাটে মেধা তালিকা প্রকাশ করতে হবে।’’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026