টেক বার্তা

ভারতে থাকব, গুজব খবর উড়িয়ে নতুন অফার আনলো ভোডাফোন

কয়েকদিন আগে টেলিকম পাড়ায় গুঞ্জন উঠেছিল যে ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিতে চলেছে ভোডাফোন। ইংল্যান্ডে জন্ম এই কোম্পানিটি জানিয়েছে যে ভারতীয় সংবাদমাধ্যমে একটি খবর কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। ভারত ছাড়ার কোনো সিদ্ধান্ত নেয়নি ভোডাফোন কর্তৃপক্ষ

জিও আসার পর তাদের নিত্য নতুন অফার এর ফুলঝুরির জন্য এয়ারটেল ও ভোডাফোন এর মত সংস্থাগুলির লোকসান হতে থাকে তখন তারা প্রতি মাসে রিচার্জ বাধ্যতামূলক করে। সম্প্রতি জিও অন্য নেটওয়ার্কে কল করার জন্য প্রতি মিনিটে ছ’পয়সা করে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এর জন্যই মনে করা হচ্ছে ভোডাফোন ও এয়ারটেল এর মত সংস্থাগুলির ব্যবসা কিছুটা হলেও বেড়েছে। তাই হয়তো ভোডাফোন এই ৩৫ টাকার রিচার্জ কমিয়ে ২০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ৩০ ও ৫০ টাকার দুটি অফার নিয়ে আসা হয়েছে যেখানে ২০,৩০ ও ৫০ টাকার রিচার্জে ফুল টকটাইম এর সাথে একমাসের ভ্যালিডিটি পাবে গ্রাহকরা।

সম্প্রতি সুপ্রিমকোর্টের একটি নির্দেশিকায় টেলিকম সংস্থাগুলির বকেয়া মিটিয়ে দেয়ার জন্য বলা হয়েছে। যে অঙ্কটা ভোডাফোন এর কাছে প্রায় ২৮ হাজার কোটি টাকার মতো। গত কয়েকটি ত্রৈমাসিকে ভোডাফোন লাভের মুখ দেখতে পাইনি উল্টে গ্রাহকসংখ্যা হারাতে হয়েছে। ভোডাফোন জানিয়েছে তাদের প্রত্যেকটি সার্কেলে নেটওয়ার্ক আপগ্রেড এর কাজ চলছে এবং খুব শীঘ্রই তা সম্পূর্ণ হবে। তাই ভারত থেকে চলে যাওয়ার মত কোন সিদ্ধান্তই তাদের নেই।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026