পলিটিক্স

তৃণমূলে চালু হল ‘এক ব্যক্তি এক পদ নীতি’, বৈঠকে ঘোষণা মমতার

পরিকল্পনা মতোই হলো কাজ। বিধানসভা নির্বাচনে জয়লাভের পর প্রথম সবথেকে বড় সাংগঠনিক কমিটির বৈঠকে বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে একেবারে ঢেলে সাজানোর জন্য বেশকিছু পরিকল্পনা গ্রহণ করলেন তিনি। তার পাশাপাশি দলীয় নেতৃত্বকে নিজেদের চালচলন এবং কথাবার্তার উপর নজর দিতেও বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ভবনে আজ প্রথমে ওয়ার্কিং কমিটির বৈঠক হলো। তারপর বৈঠক হলো সাংসদ, বিধায়ক, জেলা কমিটির সদস্যদের নিয়ে একটি সাংগঠনিক লেভেলে। সেই বৈঠকে একাধিক রদবদলের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলে দিলেন এবার থেকে তৃণমূলে এক ব্যক্তি এক পদ নীতি চালু হবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি জেলা সভাপতি হন তাহলে তিনি আর মন্ত্রী থাকতে পারবেন না। অথবা মন্ত্রী হলে জেলা সভাপতি থাকা যাবে না। এক মাসের মধ্যেই জেলা এবং ব্লক স্তরে এই রদবদল করা হবে বলে জানা যাচ্ছে।

তৃণমূলের কোন জনপ্রতিনিধি এবার থেকে লাল বাতি ব্যবহার করতে পারবেন না বলেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সেরকম কিছু হয় তাহলে দলীয় তরফে কড়া ব্যবস্থা গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস। দুয়ারে ত্রাণ প্রকল্পের জন্য কোন জনপ্রতিনিধি রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে পারবেন না। জেলার বিধায়কের কাছ থেকে টাকা চাওয়া হবে না বলেও জানালেন তিনি।

তার সঙ্গেই, সাংসদ, বিধায়ক এবং জেলা সভাপতিদের নিজেদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নিয়ে যথেষ্ট সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সরাসরি নিশানা ছিল এমন নেতাদের যারা ফেসবুকে অথবা টুইটারে অত্যন্ত অ্যাক্টিভ। সরাসরি তিনি মদন মিত্রকে ফেসবুক লাইভ করার জন্য তিরস্কার করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন এরকম ভাবে ফেসবুক লাইভ করা যাবে না। এছাড়াও অন্য নেতাদের নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যা খুশি লিখে দেওয়া এবারে বন্ধ করলেন তৃণমূল সুপ্রিমো।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026