সুরজিৎ দাস: স্টিভ স্মিথ এই নামটাই এখন ত্রাস ইংল্যান্ড দলের কাছে নির্বাসন কাটিয়ে দেশেরর জার্সিতে ফিরে থেকেই নিজের জাত চেনাচ্ছেন স্মিথ সমালোচনার জবাব দিচ্ছেন চওড়া ব্যাটের ভাষায়। কিন্তু এদিন ওল্ড ট্রাফোর্ডে স্মিথের ইনিংস বর্ণনা করতে আসলে নতুন কোনো বিশেষণই খুঁজে পাওয়া দুষ্কর। প্রথম দুই টেস্টে ৩ ইনিংসে করেন ৩৭৮ রান। দুটি সেঞ্চুরির সঙ্গে ছিল একটি হাফ সেঞ্চুরি। লর্ডসে জোফরা আর্চারের বলে আহত হওয়ায় তৃতীয় টেস্টটা খেলতে পারেননি। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে ফিরেই ছাপিয়ে গেলেন আগের সব ইনিংসকে। তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। স্মিথের ব্যাটে ভর করে বৃহস্পতিবার দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ৪৯৭ রানে ইনিংস ঘোষণা করে অজিরা। স্মিথ ইংলিশ বোলারদের অষ্টম শিকার হয়ে ফেরেন। তার আগে ৩১৯ বলে ২৪ চার ও ২ ছক্কায় করেন ২১১ রান। টেস্টে স্মিথের এটি তৃতীয় ডাবল সেঞ্চুরি।
যার সব কটি ইংল্যান্ডের বিপক্ষে আর এবারের অ্যাশেজে তিন টেস্টে এখন পর্যন্ত (ওল্ড ট্রাফোর্ডে আরো এক ইনিংস বাকি) ৪ ইনিংসে তার রান দাঁড়াল ৪৭৯। একটি ডাবল সেঞ্চুরি, দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি গড় ১৫৯.৬৬। আগের দিন বৃষ্টির দাপটের মাঝে স্মিথ ছিলেন উজ্জ্বল তার ব্যাটেই ভর করে অ্যাসেজ জয়ের স্বপ্ন এ বিভোর টিম অস্ট্রেলিয়া। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় ক্রমেই হটকেক হচ্ছে স্মিথের এই ইনিংস কেউ কেউ তো বলছেন স্মিথ কে আউট করতে গেলে ভিনগ্রহের বোলার নিয়ে আসতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…