লন্ডন: মহামারী করোনায় আক্রান্তে গোটা বিশ্ব যখন জুবুথুবু, তখন লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি করোনার টিকা আবিষ্কার করেন। বিশ্বের জনতাকে আশার আলো দেখিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই টিকা দু’বার ট্রায়ালের জন্য ব্যবহার করেছিলেন তাঁরা। তাতে সফলতাও লাভ করেছিলেন গবেষকরা। কিন্তু তৃতীয় তথা শেষ দফার ট্রায়ালের জন্য একজন স্বেচ্ছাসেবকের ওপর ওই টিকাটি প্রয়োগ করা হয়। এর পরেই ঘটে বিপত্তি। স্বেচ্ছাসেবকের শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায়। আর স্বেচ্ছাসেবকটি জ্বরে কাবু হয়ে পড়েন। এই কারণের জন্য অক্সফোর্ডের এই করোনা টিকার ‘(AZD1222) ট্রায়াল বর্তমানে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এমতাবস্থায় অক্সফোর্ডে তৈরি এই করোনা প্রতিষেধক উৎপাদন শুরু করে দিয়েছেন ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ‘অ্যাস্ট্রা জেনিকা’ (AstraZeneca) এবংবিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতের সেরাম ইনস্টিটিউটও (Serum Institute of India)। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী করোনা টিকার শেষ দফার ট্রায়ালে স্বেচ্ছাসেবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উৎপাদন কিছুটা থমকে গিয়েছে। শুধু তাই নয়, শেষ দফার ট্রায়ালে এমন বিপত্তি হওয়ার কারণ খতিয়ে দেখছেন গবেষকরা। কিছুদিনের মধ্যেই এর কারণ জানা যাবে বলে সূত্রের খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…