ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : জলের অপর নাম জীবন। প্রকৃতির চারটি উপাদান ছাড়া আমরা কখনই বাঁচতাম না। এই চারটি উপাদান হল মাটি, আলো, বাতাস আর জল।
গৃহস্থালির নানা কাজে আমরা জল ব্যবহার করি। এই জল ব্যবহারের সময় আমরা প্রচুর জল নষ্ট করে থাকি। আমরা ভুলে যাই আমাদের পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল। তারমধ্যে ভূগর্ভ জলের ভাণ্ডার খুবই কম। আমরা একটু সতর্ক থাকলেই এই জল অপচয় কমাতে পারি। বাড়িতে জল অপচয় বন্ধের কিছু পরামর্শ দেওয়া হলো:
* জল দিয়ে বাসনপত্র ধোয়ার সময় জলের ব্যবহারের দিকে নজর দিতে হবে, যাতে বেশি জল খরচ না হয়।
* বাড়িতে যদি খারাপ বা ফুটো জলের লাইন থাকে, তাহলে তা দ্রুত পাল্টে ফেলতে হবে।
* টয়লেটে নজর রাখতে হবে যাতে অযথা ফ্ল্যাশ না করা হয়।
* গাছে ভালো জল দেওয়ার পরিবর্তে ব্যবহার করা জল কে কাজে লাগানো উচিত।
* লনে বা বাগানে জল দেওয়ার সময় চেষ্টা করুন ভোরবেলায় জল দিতে। কারণ এই সময় বায়ুতে তাপমাত্রা কম থাকে। এর ফলে বাষ্পীভবন কম হয়।
* বাগান করতে চাইলে চেষ্টা করুন সেখানে লতা গুল্ম জাতীয় গাছ লাগানো। এইসব গাছে জল অনেক কম লাগে।
* বৃষ্টির জল সংরক্ষণ করে তা দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করুন। বৃষ্টির জল নানা কাজে ব্যবহার করতে পারলে জল সংরক্ষণ অনেকটাই করা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…