আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম তথা গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল ২২ গজ কাঁপাবেন ভারতীয় ক্রিকেটাররা।
নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলা নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, বিশ্বকাপের শুরুতে টানা দুটি ম্যাচে পরাজয়ের পর অবিশ্বাস্যভাবে প্রত্যাবর্তন করেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে চলতে বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে অজি বাহিনী।
আগামীকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে ইতিমধ্যে উত্তেজনা শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সমস্ত কাজ ফেলে বিশ্বকাপের ফাইনাল স্টেডিয়ামে বসে উপভোগ করতে ইতিমধ্যে গুজরাটের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন অনেকেই। তবে সীমাবদ্ধ ট্রেন এবং প্লেনের ভাড়া অত্যাধিক হওয়ার কারণে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই।
এবার সেই সমস্ত ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ক্রিকেটপ্রেমীদের দুশ্চিন্তা দূর করণে আজ দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। যেখানে মাত্র ৬২০ টাকা ব্যয় করে দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছাতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আমরা আপনাদের বলি, শুধুমাত্র দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে নয়, মুম্বাই থেকে বিশ্বকাপের জন্য দুটি বিশেষ ট্রেন চালানোরও সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…