খেলা

Virat Kohli Birthday: কোহলির জন্মদিন সেলিব্রেশন না কি ৪৯তম শতক? কি অপেক্ষা করছে ইডেনে? জানালেন দ্রাবিড়

এই নিয়ে চলতে বিশ্বকাপের টানা ৭ ম্যাচে অপরাজিত থেকে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে শহর কলকাতা জুড়ে চলছে জোরদার উত্তেজনা। ক্রিকেটপ্রেমীরা দলে দলে ভিড় জমাচ্ছেন রাজধানী শহরে। বিশ্বকাপের মতো বিশাল আয়োজনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ, তাও আবার বিরাট কোহলির জন্মদিনে? এ যেন ক্রিকেটপ্রেমীদের কাছে অনাকাঙ্ক্ষিত প্রত্যাশার উপহার।

আজ্ঞে হ্যাঁ, আজ ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ৩৫ বছরে পদার্পণ করতে চলেছেন। ফলে স্বাভাবিকভাবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করছে আজকের ম্যাচ ঘিরে। আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলির ভক্তরা ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছে স্টেডিয়াম চত্বরে। দেশ সেরা ক্রিকেটারের জন্মদিনের পাশাপাশি ইডেনে বিরাটের রাজত্ব দেখতে উৎসাহিত দর্শকের ঢল নামতে শুরু করেছে ইতিমধ্যে।

আজ ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক অনন্য অধ্যায়ে নিজের নাম লেখানোর দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। আজ ৩৫তম জন্মদিনের পাশাপাশি নিজের ক্যারিয়ারের ৪৯তম আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করার গৌরব অর্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। পৃথিবীর অন্যতম সেরা স্টেডিয়াম তথা ইডেন গার্ডেনে বিরাট কোহলির বিশ্ব রেকর্ড দেখতে আজ ৬৫ হাজারেরও বেশি দর্শক উপস্থিত থাকবেন মাঠে।

আমরা আপনাদের জানিয়ে রাখি, একদিনের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি রয়েছে শচীন টেন্ডুলকারের নামের পাশে। বিরাট কোহলি ৪৮ সেঞ্চুরি নিয়ে ঠিক তার পাশে অবস্থান করছেন। আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শত রানের ইনিংস খেললেই শতবর্ষ প্রাচীন এই স্টেডিয়ামে ইতিহাস গড়বেন তিনি। তবে এই প্রসঙ্গে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “শুধুমাত্র নিজের রেকর্ড গড়তে আজ মাঠে নামবেন না কোহলি, ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই টিম ইন্ডিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।”

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026