খেলা

IND Vs AUS World Cup Final: এই বিশেষ কারণে “বিশ্বকাপ জিতবে ভারত”, জানিয়ে দিলেন রোহিত শর্মার কোচ

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পালা সাঙ্গ করে আজ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ইতিমধ্যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। চলতি বিশ্বকাপে সোনার ট্রফি কার হাতে উঠবে, তা নিয়ে চলছে ভবিষ্যৎবাণী। এই প্রসঙ্গে আমরা আপনাদের বলে রাখি, ইতিপূর্বে অস্ট্রেলিয়া ৫ বার বিশ্বকাপ জয় করেছে। যেখানে এই পরিসংখ্যানে ভারতের ঝুলিতে রয়েছে ২টি বিশ্বকাপ।

তবে চলতি বিশ্বকাপে মোটের উপর দুর্দান্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্ব থেকে শুরু করে টানা ১০টি ম্যাচে অপরাজিত থেকে চলতি বিশ্বকাপে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে রোহিত শর্মার দলটি। অন্যদিকে, প্রথম দুটি ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হলেও পরবর্তী ম্যাচগুলি বিশাল ব্যবধানে জয় লাভ করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। ফলে স্বাভাবিকভাবেই চলতি বিশ্বকাপের মেগা ফাইনালে যে কঠিন প্রতিদ্বন্দিত হবে, সে কথা ইতিমধ্যে মেনে নিতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এদিকে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে বড় ভবিষ্যৎবাণী করেছেন রোহিত শর্মার ছোটবেলার কোচ দিনেশ লাড। তিনি এদিন সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, “অস্ট্রেলিয়াকে হারিয়ে চলমানরত বিশ্বকাপের সোনার ট্রফি ঘরে তুলবে টিম ইন্ডিয়া।” শুধু তাই নয়, কেন চলতি বিশ্বকাপে ফেভারিট হিসেবে ভারতীয় দলকে তিনি বেছে নিয়েছেন তারও পুঙ্খানুপুঙ্খ বিবৃতি দিয়েছেন দিনেশ লাড।

তিনি বলেন,”চলতি বিশ্বকাপে মোটের উপর দুর্দান্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। বোলিং থেকে শুরু করে ব্যাটিং, দারুন কম্বিনেশন সৃষ্টি হয়েছে ভারতীয় দলে। যার কারণে বিশ্বকাপের দিকে এক ধাপ এগিয়ে রয়েছে ব্লু-বাহিনী। শুধু তাই নয়, ওপেনিং ব্যাটিং জুটিতে প্রথম পাওয়ার-প্লে দুর্দান্ত ব্যবহার করছে ভারত। বিশেষ করে রেকর্ডের দিকে না তাকিয়ে রোহিত শর্মা যেভাবে সাহসী ব্যাটিং করছেন, তার ফলে মিডিল অডারের ব্যাটসম্যানদের জন্য রান করা আরও সহজ হয়ে যাচ্ছে। যা বিশ্বকাপ জয়ের দিকে ভারতকে আরও এক ধাপ এগিয়ে রেখেছে।”

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026