এবার আর দুশ্চিন্তা নয়, জলের দামে টিকিট কেটে রাজধানী এক্সপ্রেসের গতি উপভোগ করতে পারবেন ভারতীয় রেল প্রেমীরা। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে ভারতের কোটি কোটি মানুষ রেল যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে অত্যন্ত কম সময়ে এবং কম টাকা ব্যয় করে নিজের গন্তব্যে পৌঁছায়। আপনি জানলে অবাক হবেন, প্রতিদিন প্রায় চার কোটি মানুষ ভারতীয় রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছান। আর বিশাল এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করে প্রায় ১৫ হাজার ট্রেন।
তবে আপনি জানলে অবাক হবেন, দরিদ্র শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রেলওয়ে অফ ইন্ডিয়া। ভারতীয় রেলের এক উচ্চপদস্থ কর্মচারী জানান, সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে ভারতীয় রেল এবার বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। স্বল্প মূল্যে টিকিটে এবার যাত্রীরা রাজধানী এক্সপ্রেসের গতি উপভোগ করতে পারবেন।
তিনি তার সাক্ষাৎ করে বলেন, আগামী ৩১ শে অক্টোবর থেকে ভারতীয় রেলওয়ে পুল-পুশ ট্রেন চালাতে চলেছে। যেখানে খুব কম মূল্যে নিত্যযাত্রীরা ভ্রমণ করতে পারবেন। এই ট্রেনের বিশেষত্ব হলো, এতে ১২টি স্লিপার কোচ থাকবে। পাশাপাশি ৮টি ডাবল স্লিপার এবং ২টি দিব্যং ব্যক্তিদের জন্য স্পেশাল কোচ থাকবে। যেখানে তাদের প্রয়োজনীয় সকল সুবিধা উপলব্ধ থাকবে।
আমরা আপনাদের জানিয়ে রাখি, পুল-পুশ এই রেলে সর্বমোট ২২টি কোচ থাকবে। যার সামনে এবং পিছনে একটি করে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হবে। অর্থাৎ ট্রেনটি দুটি ইঞ্জিনের মাধ্যমে প্রয়োজনীয় শক্তি সঞ্চার করবে। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, পুল-পুশ নামক এই ট্রেনটি সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। যা রাজধানী কিংবা শতাব্দী এক্সপ্রেসের সমতুল্য। তবে এর টিকিট মূল্য অন্যান্য এক্সপ্রেস ট্রেনের চেয়েও কম হবে বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…