খেলা

২০ বছরের লজ্জা কাটাতে মরিয়া টিম ইন্ডিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে মাস্টার প্ল্যান রোহিত শর্মার

আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ বছরের লজ্জার রেকর্ড ভাঙতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ধর্মশালায় দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত ভারত এবং নিউজিল্যান্ড চলতি বিশ্বকাপে নিজেদের ৪টি ম্যাচেই জয় নিশ্চিত করেছে। রোহিত শর্মার নেতৃত্বে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে পরাজিত করেছে। অন্যদিকে, নিউজিল্যান্ড এই মুহূর্তে বাংলাদেশ, আফগানিস্তান নেদারল্যান্ড এবং শক্তিশালী ইংল্যান্ডকে পরাজিত করেছে।

বিশ্বকাপের আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম পরাজয়ের মুখ দেখবে যে কোন একটি দল। তবে নিজেদের প্রথম পরাজয় কোন দল মেনে নেবে, সেটি নির্ণয় হবে খেলার শেষে। এই মুহূর্তে যদি আইসিসি আয়োজিত বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার জয়-পরাজয়ের পরিসংখ্যান হিসাব করি, তবে এই তালিকায় নিঃসন্দেহে এক ধাপ উপরে অবস্থান করছে শক্তিশালী নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত বিশ্বকাপের আসরে ১৩ বার নিউজিল্যান্ডের মুখোমুখি নেমেছে ভারত। যেখানে ১০ বার পরাজয়ের লজ্জা জনক রেকর্ড নিজেদের নামে করেছে ব্লু-বাহিনী।

জানলে অবাক হবেন, নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ময়দানে ভারত শেষবার সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ২০০৩ সালে জয়লাভ করেছিল। এরপর ধারাবাহিকভাবে নিউজিল্যান্ডের কাছে পরাজয় স্বীকার করেছে টিম ইন্ডিয়া। আমরা আপনাদের বলে রাখি, ২০১৯ বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছে হেরে মেগা আসর থেকে ছিটকে গিয়েছিল ভারত। তবে চলতি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে মোটের উপর দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, পরাজয়ের ধারাবাহিকতা ভেঙে চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার রেকর্ড ভাঙবে রোহিত শর্মারা।

Kriti Lekha Shome

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026