অদ্ভুত খাবারের সংমিশ্রণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই থাকে। ম্যাঙ্গো পিজ্জা থেকে শুরু করে ভিন্ডি নুডলস এমনকি পনির এবং চকোলেট ধোসা, এমন অনেক খাবারের সংমিশ্রণ দুনিয়ায় রয়েছে যা আমাদের পক্ষে হজম করা কঠিন। তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি খাবারের ভিডিওতে এর থেকেও চমকপ্রদ কিছু জিনিস দেখা গিয়েছে। এবার এক রাস্তার খাবার বিক্রেতাকে পরোটা তৈরি করতে দেখে মানুষ অবাক। পরোটা তো অনেকেই অনেক ভাবে খেয়েছেন, কিন্তু এই পরোটার মধ্যে কিছু বিশেষ রয়েছে, যার জন্য মানুষ এইভাবে অবাক হচ্ছেন। আপনি নিশ্চয়ই ভাবছেন কেন মানুষ পরোটা দেখে অবাক হচ্ছেন? কারণ, পরোটা বিক্রেতা যেভাবে পরোটা বানাচ্ছিলেন, সেভাবে পরোটা খেতে আপনার সাহস দরকার। আর এরকম পরোটা আপনি আগে কমই দেখেছেন।
ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী @officialsahihai। ক্লিপটিতে, একটি রাস্তার ধারের খাবার বিক্রেতাকে একটি প্যানের উপরে পরোটা ভাজতে দেখা যাচ্ছে। তারপর সে পরোটা রান্না করতে করতেই তাতে প্রচুর ঘি ঢেলে দেয়। আপনার মনে হবে, সেই পরোটা যেন ঘি-র সুইমিং পুলের মধ্যে ভাসছে। পোস্টের ক্যাপশনে লেখা, “সুইমিং পুল ওয়ালে দিলখুশ পরাঠাস।”
এই ভিডিওটি ৪ দিন আগে শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর থেকে এটি ৯ মিলিয়ন বার দেখা হয়েছে। শেয়ারে অনেক লাইক ও কমেন্টও রয়েছে। আপনিও দেখে নিন এই অদ্ভুত ভিডিওটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…