নিউজ

টিকিয়াপাড়ার ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে, জানালো রাজ্য

মঙ্গলবার লকডাউন কার্যকর করতে গিয়ে হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বাধে স্থানীয় মানুষের। ঘটনায় ছয়জনকে গ্রেপ্তারও করা হয়। আর এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর গতকাল রাতে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে একটি টুইট করা হয়। যেখানে লেখা হয়, টিকিয়াপাড়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এধরণের ঘটনা মেনে নেওয়া হবে না। রাজ্য পুলিশের এই টুইটের পর তা রিটুইট করেন মুখ্যমন্ত্রী। আর এ থেকেই পরিষ্কার দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চাইছেন মুখ্যমন্ত্রীও।

মঙ্গলবার বিকেলে রেড জোনড এলাকা হাওড়ার বেলিলিয়াস রোডে একটি বাজারে অনেক লোক জমা হয়। পুলিশ তাদের দিকে তেড়ে গেলেও পুলিশের কথাই পাত্তা দেয়নি জমায়েতের লোকজন। উল্টে পুলিশের সাথে হাতাহাতি শুরু করে দেয় তারা। পুলিশকে মারতে উদ্যত হলে ওই এলাকার আরও কিছু লোকজন তাতে যোগ দেয়। পুলিশকে লক্ষ্য করে ইঁট, বোতল ছোঁড়া হয়। এতে দুই পুলিশকর্মী আহত হলে পুলিশ এলাকা ত্যাগ করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ। র‍্যাফ নামানো হলে উত্তেজিত জনতা র‍্যাফকেই ঘিরে ধরে এবং পরে তাড়া করে। এই ঘটনার পর হাওড়া ও ব্যাঁটরা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে এলাকা ফাঁকা করে দেয়। টহল দেওয়া শুরু করে পুলিশ বাহিনী।

এই ঘটনার পরই রাতে টুইট করা হয় রাজ্য পুলিশের তরফে। সেখানে কড়া ভাষায় বলা হয়, এই ধরণের ঘটনা মানা হবেনা। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। টিকিয়াপাড়ার এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ভাবে জলঘোলাও শুরু হয়েছে। আর সেইজন্যই পুলিশ এত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার কথা জানালো বলে মনে করা হচ্ছে। বিশিষ্টদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে রজনীতি না করে এখনই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026