নিউজ

হাইকোর্টের কড়া নির্দেশ, আস্থা ভোট নিতে হবে পুরসভায়!

রাজীব ঘোষ: বনগাঁ পুরসভা কার?দীর্ঘ দেড় মাস সময় ধরে এই বিষয়ে টানাপোড়েন চলছে।কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী ১২ দিনের মধ্যে বনগাঁ পুরসভায় আস্থা ভোট করতে হবে। ১৬ ই জুলাইয়ের আস্থা ভোট বিচারপতি বাতিল করে দিয়েছেন।শুধু তাই নয় হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, এবার বনগাঁ পুরসভার আস্থা ভোট জেলাশাসকের দফতরে গ্রহণ করতে হবে।পুলিশ সুপারকে সমস্ত কাউন্সিলরদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।বিচারপতি এও বলেছেন, যদি এই নির্দেশ অমান্য করা হয়, তাহলে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হবে।ফলে বনগাঁ পুরসভা কার দখলে যেতে চলেছে সেটা এখনই বলা সম্ভব নয়। ২২ আসনের বনগাঁ পুরসভায় তৃণমূল কংগ্রেসের ২০ জন কাউন্সিলর ছিলেন।

বাকি ১ জন সিপিএমের এবং নির্দল কাউন্সিলর ছিলেন ১ জন।কিন্তু সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ১১ জন কাউন্সিলর পুরপ্রধান শঙ্কর আঢ‍্যর বিরুদ্ধে অনাস্থা এনে মহকুমাশাসকের দ্বারস্থ হন।তখন থেকে পুরসভায় সমস্যা শুরু হয়।এই ঘটনায় আদালতে মামলা দায়ের হয়।আদালত আস্থা ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে বলেন।সেই অনুযায়ী ১৬ ই জুলাই বনগাঁ পুরসভায় আস্থা ভোট গ্রহণ করার দিন ধার্য্য হয়।কিন্তু যে সব কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছিলেন সেদিন তাদের পুরসভায় ঢুকতে বাধা দেওয়া হয়।বিজেপি কাউন্সিলরদের পুরসভায় ঢুকতে না দিয়ে তৃণমূলের পুরপ্রধান শঙ্কর আঢ‍্য আস্থা ভোটে তৃণমূল জয়ী বলে জানান।তার ফলে বিজেপির কাউন্সিলররা ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলেন, বনগাঁ পুরসভা জোর করে তৃণমূল দখল করেছে।যেটা গনতন্ত্রের পক্ষে ঠিক নয়।এই অবস্থা ভয়ঙ্কর।

পুরপ্রধান শঙ্কর আঢ‍্যকে বিচারপতি রীতিমতো কড়া ভাষায় নিন্দা করেন।এরপর সম্প্রতি বনগাঁ পুরসভার যে সংখ্যা ছিল বিজেপির কাউন্সিলর ছিলেন ১২ জন এবং তৃণমূলের ছিলেন ১০ জন,সেখানে বিজেপির ৩ জন কাউন্সিলর আবার তৃণমূলে ফিরে আসেন।ফলে বর্তমানে তৃণমূল কাউন্সিলর ১৩ জন এবং বিজেপির কাউন্সিলর সংখ্যা হয়েছে ৯ জন।স্বাভাবিক ভাবেই তৃণমূলের পক্ষ থেকে বনগাঁ পুরসভা তাদের দখলে রয়েছে বলে ঘোষণা করা হয়।এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশের ফলে আবার বনগাঁ পুরসভায় আস্থা ভোট গ্রহণ করতে হবে।তখন আবার নতুন কোনো সমীকরণ হয় কিনা সেদিকে লক্ষ্য রয়েছে সকলের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026