অফবিট

১৪ বছর জেল খাটার পরও এই মানুষটি নিজের ইচ্ছা শক্তির জোরে আজ ডাক্তার

শ্রেয়া চ্যাটার্জী : মনের ইচ্ছা থাকলে কি না হওয়া যেতে পারে? ১৪ বছর জেল খাটার পর নিজের স্বপ্ন পুরন করলেন সুভাষ পাতিল। বই পড়তে ভালোবাসতেন, তাই জেলের খুপরির মধ্যেই চলত পড়াশুনা। ছোটবেলা থেকে ই ইচ্ছা ছিল ডাক্তার হবেন, স্বপ্ন কে বাস্তবায়িত করলেন জেলে বসে।

১৯৯৭ সালে তিনি জয়েন্টে ভালো ফল করে এমবিবিএস এ ভর্তি হন। কিন্তু শেষ পর্যন্ত আর পড়াটা হয়নি, তিনি একটি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। কিন্তু তা হলেও তিনি তার মনের অদম্য ইচ্ছা কে কিন্তু নিভে যেতে দেননি। ২০০২ সালে একটি খুনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। তারপরই শুরু হয় তার জীবনের ডাক্তার হওয়ার লড়াই। ঝাঁ-চকচকে ঘরে মা বাবার আদর পেয়ে তো অনেকেই ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়, কিন্তু কোন এক মুহূর্তের অন্যায় তে যার প্রায় ১৪ টা বছর কাটে হাজতের ওই খুপরি ঘরে, তার পক্ষে ডাক্তার হওয়াটা বোধ হয় অতটা সহজ ব্যাপার ছিল না। ২০১৬ সালে তিনি ভালো ব্যবহারের জন্য ছাড়া পান, তার পরেই তিনি এমবিবিএস পরীক্ষায় ভালো ভাবে পাশ করেন, সুভাষের বয়স তখন ৪০ বছর। ২০০৮ সালে তিনি টিবি রোগের চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে পুরস্কার পান। শুধু তাই নয় সাংবাদিকতা তেও তার ডিপ্লোমা আছে।

মানুষ চাইলে কিনা করতে পারে সত্যিই এর এক জ্বলন্ত উদাহরণ এই মানুষটি। একসময় অপরাধ করেছিলেন সেই অনুতাপ থেকে মনের জেদে তিনি আজ একজন সফল ডাক্তার। যারা একটুতেই মানসিকভাবে ভেঙে পড়েন, তাদের কাছে সত্যিই এই মানুষটি একটি আদর্শ মানুষ হতেই পারেন। সফল হতে গেলে জীবনে চলার পথে কাঁটা আসবেই, কিন্তু সেই কাঁটা গুলিকে তুলে নিজের স্বপ্ন পূরণ করতেই হবে। আর এই মানসিক জেদ যদি থাকে তাহলে যে কেউ তার লক্ষ্যে পৌঁছাবে ।

BharatBarta Desk

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026