বিনোদন

চেহারায় আমূল পরিবর্তন, নিজের শারীরিক গঠন নিয়ে মুখ খুললেন শুভশ্রী

সম্প্রতি ইন্সটাগ্রামে একটি লাইভ করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly)। লাইভে এসে শুভশ্রী নিজের মাদারহুড ও উওম্যান’স ডে সেলিব্রেশনের কথা বললেন। শুভশ্রী জানালেন, 6ই মার্চ তিনি ও তাঁর দুই বন্ধু মিলে মেয়েদের জন্য ও মায়েদের জন্য একটি অনলাইন ইভেন্টের আয়োজন করেছেন। শুভশ্রী সেই ইভেন্টের জন্য অনলাইনে স্লট বুক করে ইভেন্টে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন তাঁর মহিলা অনুরাগীদের উদ্দেশ্যে। শুভশ্রীও সেদিন লাইভে থেকে সবার সঙ্গে অনুষ্ঠানটি সেলিব্রেট করবেন বলে জানিয়েছেন। শুভশ্রী লাইভে থাকাকালীন তাঁর এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেন, শুভশ্রীর ওভারওয়েট নিয়ে যাঁরা ট্রোল করছেন, শুভশ্রী কেন তাঁদের যোগ্য জবাব দিচ্ছেন না! শুভশ্রী উত্তর দেন, যাঁরা শুভশ্রীর মোটা চেহারা নিয়ে ট্রোল করছেন, তাঁরা মাতৃত্বের আনন্দ জানেন না। তিনি বলেন, প্রকৃতপক্ষে এই ট্রোলগুলি তাঁকে রোগা হওয়ার জন্য মোটিভেট করে।

25 শে ফেব্রুয়ারি হয়ে গেল জনপ্রিয় অ্যাওয়ার্ড সেরেমনি ‘জি বাংলা সোনার সংসার 2021′-এ। মা শুভশ্রীর কোলে চড়ে ‘জি বাংলা সোনার সংসার’-এ হাজির হয়েছিল রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভান (yuvan Chakraborty)। এদিন শুভশ্রীর পরনে ছিল সোনালি রঙের লঙ আনারকলি এবং দোপাট্টা। ইউভানের পরনে ছিল ব্যাটম্যান আঁকা পোশাক। শুভশ্রী একরত্তি ইউভানকে কোলে নিয়ে ছবি তুলে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। শুভশ্রী ছবিটি শেয়ার করার সাথে সাথেই তা তুমুলভাবে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি 21 শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছিল ইউভানের অন্নপ্রাশন। একই দিনে ছিল রাজের জন্মদিন। রাজের হালিশহরের বাড়ি এদিন সেজেছিল কনের সাজে। শুভশ্রীর কোনো ভাই না থাকার কারণে ইউভানের দাদুকেই পালন করতে হল ইউভানকে ভাত খাওয়ানোর দায়িত্ব। হলুদ পাঞ্জাবি ও ছোট্ট ধুতি পরে দাদু দেবপ্রসাদ গাঙ্গুলী (Debaprashad ganguly)-এর হাত থেকে জীবনের প্রথম পায়েসের স্বাদ পেল খুদে ইউভান। তবে ইউভানের থালা সাজিয়ে দেওয়া হয়েছিল চুড়ো করা ভাত, ঘি, সাত রকমের ভাজা, চিঙড়ি মাছের মালাইকারি, মিষ্টি, পায়েস, দই। কিন্তু অতীব চঞ্চল ‘রাজপুত্র’ পায়েস মুখে দিয়েই কোল থেকে নামার চেষ্টা করতে থাকে। ফলে বোঝাই যাচ্ছে, এখন থেকেই সে অনুভব করছে ভাত খাওয়ার হ্যাপা। পাশে বসে ছিলেন ইউভানের আদরের ‘ঠাম্মি’ লীলা চক্রবর্তী (leela chakraborty)-ও। ছোট্ট ইউভান উপভোগ করেছে শাঁখের আওয়াজ, উলুধ্বনি। এত লোকজন দেখেও মোটে ঘাবড়ায়নি ‘রাজপুত্র’।

পায়েস খাওয়ানোর আগে রীতি মেনে ইউভানের সামনে কাঁসার থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল গীতা, টাকা ও কলম। অবুঝ ইউভান রঙিন টাকার প্রতি আকৃষ্ট হয়ে তা নিজের হাতে তুলে নেয়। শুভশ্রী সেই ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। এছাড়াও ইউভানের অন্নপ্রাশনের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেই ভিডিওতে দাদুর কোল থেকে ইউভানের নামার চেষ্টা করার দৃশ্যও ধরা পড়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026