বিনোদন

প্যান্ট, শার্ট আর টুপিতে দারুণ স্মার্ট যুভান, ছেলেকে আদরে ভরিয়ে দিচ্ছেন মা শুভশ্রী, দেখুন

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের চিন্তায়, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। সেরকমই শুভশ্রী যখন ছেলেকে কোলে নিয়ে পরম আদরের ছবি দেয় এই লাইনটিই মনে আসে। সম্প্রতি, রাজ-শুভশ্রীর সংসারে এসেছে ছোট্ট ইউভান, যাকে নিয়ে কখনো পরিচালক রাজ চক্রবর্তী কিছু না কিছু পোস্ট করছেন তো কখনো অভিনেত্রী শুভশ্রী কিছু না কিছু পোস্ট করেই চলেছেন। সব থেকে বড় কথা হল এই সেলেব দম্পতির সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই জনপ্রিয়তার আকাশ ছুঁয়ে ফেলেছে। ইউভান নামটাই ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। যেকোনো নিউজের পাতা স্ক্রল করলেই হয় শুভশ্রী-ইউভান নয়ত রাজ-ইউভানের ছবি বা ভিডিও ভেসে উঠবে।

করোনা আবহয়ের কঠিন পরিস্থিতি পার করে ১২ই সেপ্টেম্বর একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রী শুভশ্রী প্রসব করেন। হাসপাতালে থাকাকালীন প্রথম ছবি পোস্ট করেন দম্পতি, এরপর থেকেই পপুলার হয়ে যায় ইউভান। এমনকি ফ্যানপেজও তৈরি হয়ে গেছে ইউভানের নামে। যেখানে ভিজিট করলে ইউভানের প্রতিদিনের বেড়ে ওঠা আপনাদের নজরে আসবেই। হয়তো এই সেলেব দম্পতি ব্যপারটিকে বেশ এনজয় করছেন, তাই প্রায় প্রতিদিনই ইউভানকে সঙ্গে নিয়ে বিভিন্ন পোজে ছবি শেয়ার করছেন।

আমার জ্যান্ত পুতুল বলেছেন শুভশ্রী ছোট্ট ইউভানকে। বলাটাই স্বাভাবিক। মূল কথা হল, প্রতিটি মায়ের কাছে তাঁর সন্তান একটা জ্যান্ত পুতুলই। আপনি যদি আপনার ঘরের মায়েদের দিকে একটু নজর দেন দেখবেন সেখানেও এই মাতৃত্ব দেখতে পাবেন, হয়তো মায়েরা সেইভাবে সোশ্যাল মিডিয়ায় এক্টিভ নন কিন্তু তাঁদের কাছেও তাঁদের সন্তান পরম আদরের, স্নেহের আর ভালোবাসার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026