অন্তঃসত্ত্বা শুভশ্রীর বেবি বাম্পে আদর ছোট্ট ইউভান, রাজের পোস্ট মুহূর্তে ভাইরাল

টলিপাড়ায় রাজ-শুভশ্রীর রসায়ন শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চিত। ২০১৮’তে একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। ২০’তে হয়েছিলেন অভিভাবক। প্রায়ই একে অপরের প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভালোবাসা জাহির করেন তারা। কাজের ফাঁকে নিশ্চিতভাবে সময়ও কাটান ইউভানের সাথে। সেও নেহাতই অপরিচিত নয় সাধারণের মাঝে। তবে এবার সেই ছোট্ট ইউভানই বড় দাদা হতে চলেছে। গত মঙ্গলবার রাজ-শুভশ্রী ইউভানের একটি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েই নতুন সদস্য আসার সুখবর জানিয়েছেন।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে ইউভানকে বাবা মায়ের হাত ধরেই উচ্ছ্বাসে মুখরিত হতে দেখা গিয়েছে। এদিন ছোট্ট ইউভান সাদা টি-শার্ট ও নীল হাফ প্যান্টে ছিল। আর জামায় লেখা ছিল ‘বিগ ব্রাদার’। এই ছবির সূত্র ধরেই এই মুহূর্তে নতুন সদস্য আসার খবর জানিয়েছেন তারকা জুটি। ক্যাপশনে লিখেছেন, ইউভান ‘বড় ভাই’এর প্রচার করছে। ছবিতে রাজ-শুভশ্রীর দেখা না মিললেও ইউভানের সাথে যে তারাই ছিলেন সেকথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। এই ঝলকে ছেলের জন্য করা রাজ চক্রবর্তীর হাতের সাম্প্রতিক ট্যাটুও ছিল দৃশ্যমান।

খুব সম্প্রতি টিভি নাইন বাংলা আয়োজিত ‘ঘরের বাইস্কোপ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে অভিনয়ের সূত্র ধরেই সেরার পুরস্কার জিতে নিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। বর্তমানে সেই নিয়ে চর্চাতেও রয়েছেন অভিনেত্রী। সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন কাজ ‘দশম অবতার’এও অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে। চলতি বছর পূজোর সময়ই সেই কাজ মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত ছবির শুটিং শুরু হয়নি। এই মুহূর্তে নিজের মা হওয়ার খবর অভিনেত্রী জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও প্রযোজনা সংস্থা এসভিএফকে। পাশাপাশি অভিনেত্রী এও জানিয়েছেন, তার দিক থেকে কাজ করতে কোন অসুবিধা নেই। তবে ১০-১২ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না অভিনেত্রী, সেকথাও জানিয়েছেন তিনি। এখনো পর্যন্ত পরিচালক কিংবা প্রযোজনা সংস্থা শুটিং শুরু হওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন! সেই সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাজ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ খুব শীঘ্রই আসতে চলেছে। আবারো পর্দায় ফিরছে প্রলয়। অপেক্ষায় দিন গোনা শুরু করেছেন ভক্তরাও। শুটিং শুরু হওয়ার সময় থেকেই এই সিরিজের একাধিক ঝলক পরিচালক নিজেই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। অবশ্য তার উল্লেখ আলাদাভাবে না করলেও চলবে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজও শুরু করেছেন অভিনেত্রী। আর রাজের আসন্ন সিরিজের প্রযোজনার দায়িত্বে রয়েছেন তারই ঘরণী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026