আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, এরপরই রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর জীবনে আসবে নতুন অতিথি। বেশ কয়েক মাস আগেই নিজের জীবনের প্রথম মা হওয়ার আনন্দ শেয়ার করেছিলেন টলিউডের অন্যতম অভিনেত্রী শুভশ্রী। নিজের মাতৃত্বের প্রথম অনুভূতি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
এমনকি মাঝে মাঝেই ভক্তদের উদ্দেশ্যে পোস্ট করা একএকটি ছবি দেখে বোঝা যায় নিজের জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে বেজায় খুশি শুভশ্রী। তবে তার মাঝে করোনায় কালো মেঘ ঘনিয়ে আসে রাজ চক্রবর্তীর পরিবারে, কিছুদিন আগেই করোনায় আক্কিরান্ন্তুত হয়ে মারা যান রাজের বাবা। কিন্তু এসব ভুলে বিষাদের সুর কাটিয়ে আবার নিজেদের জীবনের ছন্দে ফিরে এসেছেন রাজ-শুভশ্রী। ইতিমধ্যেই শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ধরা পড়েছে দুজনের হাসিখুশি মুহূর্ত।
সম্প্রতি একটি বিজ্ঞাপনী শুটে একসঙ্গে কাজ করলেন সেলেব দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুই মিনিটের এই ভিডিওতে উঠে এসেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফেলে আসা অতীত, সিনেমার মুহূর্ত এবং কঠিন চ্যালেঞ্জ। রাজ-শুভশ্রীর পাশাপাশি এই ভিডিওতে কাজ করেছে এসভিএফ প্রযোজনা সংস্থাও।
ভিডিওতে স্পষ্ট বোঝা গিয়েছে শুভশ্রীর মাতৃত্বের ছাপ এবং নতুন জীবনের খুশি। পাশাপাশি দুই তাড়কার এই সুন্দর মুহূর্তের মাঝে দেখা গিয়েছে “বারজার সিল্ক ব্রেথ ইজি”র নতুন বিজ্ঞাপন এবং করোনা সচেতনতা। চলুন এক মুহূর্তে দেখে নি সেই সুন্দর বিজ্ঞাপনী ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…