Dev-Subhashree: সেরার পুরস্কার হাতে নিয়ে দেবের পাশে দাঁড়িয়ে শুভশ্রীর মুখে বরের নাম

বৈশাখী সন্ধ্যায় আবারো একসাথে এক ছাদের তলায় টলিউডের প্রাক্তন জুটি। একটা সময়ে একসাথে বড়পর্দায় একাধিক হিট ছবিতে কাজ করেছেন দেব-শুভশ্রী। ‘চ্যালেঞ্জ’ থেকে শুরু করে ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তারা। রূপালী পর্দায় তাদের অনস্ক্রিন রসায়ন শুরু থেকেই নজর কেড়েছিল সকলের। বাস্তবে মিডিয়াতে তাদের সম্পর্ক নিয়ে কম চর্চা ছিল না। তবে পরবর্তীকালে দুজনের জীবন আলাদা হয়েছে। ভিন্ন জীবনে ভিন্ন জীবনসঙ্গীর সাথেই সুখী রয়েছেন তারা। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই এক মঞ্চে দেখা মিলল তাদের।

কল্লোল লাহিড়ীর গল্প ‘ইন্দুবালা ভাতের হোটেল অবলম্বনে’ ওয়েব সিরিজ তৈরি করেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। এই সিরিজের মুখ্য ভূমিকায় দেখা মিলেছে শুভশ্রী গাঙ্গুলীর। এছাড়াও সিরিজে স্নেহা চ্যাটার্জী, অঙ্গনা রায়, রাহুল অরুণদয় ব্যানার্জীর মতো একাধিক অভিনেতাদের অভিনয় করতে দেখা গিয়েছে। এই মুহূর্তে সেই ওয়েব সিরিজের সূত্রেই সেরার পুরস্কার হাতে উঠল রাজ ঘরণীর। খুব সম্প্রতি ‘টিভি নাইন বাংলা’ ‘ঘরের বাইস্কোপ’ নামে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছিল। আর সেই অনুষ্ঠানেই ‘ইন্দুবালা ভাতের হোটেল’এর সূত্রেই সেরার মুকুট শুভশ্রীর মাথায়।

এদিন ‘ঘরের বাইস্কোপ’ ছিল তারকা বেষ্টিত। তাদের মধ্যে শুভশ্রী অন্যতম। হইচইয়ের এই অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজের সূত্রেই আপাতত চর্চার আলোক কেড়েছেন রাজ ঘরণী। তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বর্তমানের জনপ্রিয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও টলিউডের সুপারস্টার দেব। আর প্রাক্তনের হাত থেকে পুরস্কার নিয়েই মাইক ধরেছিলেন রাজ ঘরণী। সিরিজের প্রযোজক থেকে পরিচালক, মেকাপ আর্টিস্টদের পাশাপাশি সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি দৃঢ় কন্ঠে ধন্যবাদ জানিয়েছিলেন তার পরিবার, সাপোর্টিভ বর রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে।‌

মঞ্চে নিজের প্রাক্তনের পাশে দাঁড়িয়ে নিজের বর্তমান জীবনসঙ্গীর নাম নিতেই নেটমহলে একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। নেটজনতার নানাবিধ মতামতও উঁকি দিয়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায়। দেবের পাশে দাঁড়িয়ে রাজের গুনগান করেই একাংশের মাঝে প্রশংসা পেয়েছেন তিনি। উল্লেখ্য, সবসময়ের মতো এদিনও অভিনেত্রীর সাজ নজর কেড়েছিল সকলের। সিল্কের শাড়িতে, খোলা চুলে, নিউড মেকাপ নিয়েছিলেন তিনি। বজায় রেখেছিলেন প্রাণবন্ত হাসিও, যা নিঃসন্দেহে তার খুশির বহিঃপ্রকাশ ছিল।

Devparna Acharya

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026