Subhashree: ‘বাংলায় কথা বলতে লজ্জা লাগে? ছেলের সঙ্গে ইংরাজিতে কথা বলতেই কটাক্ষের শিকার অভিনেত্রী

শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তী প্রায়ই কারণে অকারণে চর্চায় থাকেন নেটদুনিয়ায়। তাদের যেকোনো কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। সম্প্রতি দু’বছরে পা দিল রাজ-শুভশ্রী পুত্র ইউভান। দু’বছর আগে তাদের কোল আলো করে এসেছিল সে। ছোট থেকেই সোশ্যাল মিডিয়ার সেনসেশন এই খুদে। এই মুহূর্তে নিজের জন্মদিনে বাবা-মায়ের সাথে সুইজারল্যান্ডে উড়ে গিয়েছে সে। ইতিমধ্যেই তার ঝলকও স্পষ্ট সোশ্যাল মিডিয়াতে।

বিদেশে পাড়ি দেওয়ার আগেই বিমানবন্দর থেকে ইউভানের একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলী। সেখানে নিজের ট্রলি নিয়ে এদিক-ওদিক দৌড়ে বেড়াতে দেখা গিয়েছিল তাকে। ভিডিওতে অভিনেত্রীর কণ্ঠস্বরও শোনা গিয়েছিল নেপথ্যে। সেখানেই অভিনেত্রী তার ইউভানকে ইংরাজিতে জিজ্ঞাসা করেছিলেন, সে কোথায় যাচ্ছে? তবে মায়ের কথায় পাত্তা না দিয়ে, সে নিজের খেয়ালই ছিল। তবে এই ভিডিও অভিনেত্রী শেয়ার করার পর থেকেই একাধিক কটাক্ষজনক মন্তব্য ছুটে এসেছে অভিনেত্রীর দিকে।

অভিনেত্রীর এই ভিডিও ভাইরাল হতেই নেটজনতার একাংশের দাবি তার বাংলায় কথা বলতে সমস্যা কোথায়? এমনকি কেউ কেউ এও জিজ্ঞাসা করেছেন, তার কি বাংলা বলতে লজ্জা করে? ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলে এমন নানা ধরনের মন্তব্যই চোখে পড়বে।

তবে এই সমস্ত কটাক্ষকে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। এবারেও অন্যথা হয়নি তার। এই মুহূর্তে নিজের ছেলে ইউভান ও রাজের সাথে চুটিয়ে সুইজারল্যান্ড ঘুরছেন শুভশ্রী। ছেলের জন্মদিনেও আদরে মাখানো পোস্ট করতে দেখা গিয়েছে তাকে। রঙ মিলিয়েই পড়েছেন পোশাক। ব্লু ডেনিমে ও নীল টি-শার্টে দেখা গিয়েছে ইউভানকে। পাশাপাশি অভিনেত্রীও ব্লু ডেনিমে ও জিন্সের শার্টে দেখা দিয়েছেন। ছেলেকে কোলে নিয়েই সুইজারল্যান্ডের রাস্তায় ছবি তুলে তা শেয়ার করেছেন তিনি। পিছিয়ে নেই রাজও, তার সোশ্যাল মিডিয়ার চোখ রাখলেই সেই ঝলক মিলবে। উল্লেখ্য কয়েকদিন আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘বিসমিল্লা’, যেখানে তার অভিনয় খুব স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সকলের। এবার পুজোয় নিজের আসন্ন ছবি ‘বৌদি ক্যান্টিন’ নিয়েও হাজির থাকতে চলেছেন শুভশ্রী। অপেক্ষায় তার ভক্তমহল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026