শুভশ্রী গাঙ্গুলী টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। ২০০৭ সাল থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের পথ চলা শুরু করেছেন তিনি। ২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে গাঁটছড়া বাঁধেন শুভশ্রী। বর্তমানে তিনি এক সন্তানের মা। রাজ-শুভশ্রী পুত্র ইউভান এখন সোশ্যাল মিডিয়ার খুদে সেলিব্রেটি। ছেলে ও সংসার সামলে দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছেন অভিনয়ও। মাতৃত্বের কারণে কিছুটা সময় বিরতিতে থাকলেও বর্তমানে তিনি আবারও কাজে ফিরে এসেছেন।
শুধু বাংলাতে নয় কেরিয়ারের একেবারে শুরুর সময় ওডিয়া ছবিতেও কাজ করেছেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও অংশগ্রহন করতে দেখা যায় অভিনেত্রীকে। প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সেই সমস্ত ফটোশুটের ছবি শেয়ার করে নেন অভিনেত্রী, যা নিমেষের মধ্যে ভাইরাল হয় নেটপাড়ায়। যেকোনো ধরনের আউটফিটে সাবলীল অভিনেত্রী। শাড়ি থেকে শর্ট ড্রেস সবই ক্যারি করতে জানেন তিনি। মাতৃত্বকালীন সময়ে তার শরীরে জমেছিল অতিরিক্ত মেদ। বর্তমানে যার অনেকটাই ঝড়িয়ে ফেলেছেন শুভশ্রী। তবে সেইসময় নিজের হেভিওয়েটের জন্য একাধিক কটাক্ষজনক মন্তব্য শুনতে হয়েছে তাকে। তবে নিয়মিত শরীরচর্চা ও ডায়েটিংয়ের মাধ্যমে বর্তমানে তিনি আগের থেকে অনেক ফিট রয়েছেন।
সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি বোল্ড ফটোশুটের ছবি শেয়ার করেছেন, যা রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটপাড়ায়। ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে কালো রঙের অফ-শোল্ডার গাউনে দেখা গিয়েছে। হাতে ব্রেসলেট, কানে দুল, আঙুলে একাধিক আংটি, খোঁপা করে চুল বাঁধা। হালকা মেকাপ, স্মোকি আইজ্। বলাই বাহুল্য, চোখ ফেরানো যাচ্ছিল না অভিনেত্রীর দিক থেকে।
সম্প্রতি তার এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তা রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে তার ভক্তদের মাঝে। তার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো প্রশংসায় ভরিয়েছেন শুভশ্রীকে। কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্যের দেখা মিলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…