শুভশ্রী গাঙ্গুলীর সুবাদে এখন অনেকের কাছেই পরিচিত দেবশ্রী গাঙ্গুলী। শুভশ্রীর অভিনেত্রী হওয়ার পিছনে তার দিদির অবদান রয়েছে অনেকটাই। ছোট থেকেই তাকে তার স্বপ্নপূরণের দিকে এগিয়ে দিয়েছেন দেবশ্রী। অবশ্য সেকথা কারোরই অজানা নয়। প্রায়ই একসাথে দেখা মেলে তাদের। তার ঝলক অবশ্য সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।
দেবশ্রী গাঙ্গুলী বাস্তবে একজন খুবই শক্ত মনের মানুষ। ১৯ বছর বয়সেই মা হয়েছেন তিনি। প্রথম বিবাহ বিচ্ছেদের পর একাই নিজের ছেলে অনিশকে মানুষ করেছেন দেবশ্রী। পরে অবশ্য আবারো প্রেমে পড়েছিলেন তিনি। সেই প্রেম বিয়ে পর্যন্তও গড়িয়েছিল ২০২১’এ, তবে তা খুব বেশিদিন টেকেনি। দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে দেবশ্রী গাঙ্গুলী গৃহ হিংসার অভিযোগ এনেছিলেন। এরপর তার কাছ থেকেও বিচ্ছেদ নিয়ে নেন তিনি। তবে যে কোন পরিস্থিতিতে পাশে পেয়েছেন বোন শুভশ্রীকে। বর্তমানে তিনি পুরোপুরি ব্যস্ত রয়েছেন এই টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে।
ইতিমধ্যেই টলিউডে পা রেখেছেন অভিনেত্রী। রাজর্ষি দে পরিচালিত ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে দেবশ্রী গাঙ্গুলীকে। পাশাপাশি উইন্ডোজ প্রোডাকশন হাউজের ‘ফাটাফাটি’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাকে। অভিনয়ের পাশাপাশি বর্তমানের তারকাদের সাথে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম সক্রিয় নন তিনি। অবশ্য সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে স্পষ্ট হবে। তার অনুরাগীর একাংশের মত, তিনি সৌন্দর্যের দিক দিয়ে টেক্কা দিতে পারেন বোন শুভশ্রী গাঙ্গুলীকেও। তার সাজ পোশাকেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। আপাতত, নেটদুনিয়ায় তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যার সূত্র ধরে এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…